+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   রানীগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের জল্পনা তৃণমূলের অন্দরে

Ad Image
Ad Image

রানীগঞ্জ বিধানসভায় প্রার্থী বদলের জল্পনা তৃণমূলের অন্দরে

admin March 8, 2026

আমার কথা, ৮মার্চ

সার্থক কুমার দে, রানীগঞ্জ:

রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে কি পুনরায় প্রার্থী করবে তৃণমূল? নাকি দেখা যাবে নতুন কোন মুখ! প্রার্থী নিয়ে তৃণমূলের অন্তরে চলছে জোর চর্চা। তবে প্রার্থী বদলের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

রাজ্যে পালা বদলের পর গত তিনটি বিধানসভা নির্বাচনে রানিগঞ্জ কেন্দ্রে একবার সিপিআইএম ও দু’বার জিতেছে তৃণমূল কংগ্রেস। ২০১১ ও ২০২১ এ জয়ী হয় তৃণমূল। মাঝে ২০১৬ সালে এই কেন্দ্রটি থেকে জয়লাভ করে বামফ্রন্ট প্রার্থী। তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক। এটি তৃণমূলের জেতা আসন। তাই এবারও কি তাপস বাবুকে প্রার্থী করবে শাসক দল। নাকি দেখা যাবে নতুন কোন মুখ? তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। তাপস বাবুর পরিবর্তে এবার নতুন কাউকে প্রার্থী করতে পারে দল বলে শাসকদলের একটি অংশের ধারণা। অন্য অংশের বক্তব্য বিধায়ক হিসাবে তাপস বাবু উন্নয়নের কাজ যথেষ্ট করেছেন। এলাকায় সর্বদাই তাকে পাওয়া যায়। তাই পরিবর্তনের সম্ভাবনা কম। তাপস বাবুকেই দল পুনরায় টিকিট দিবে বলে ধারণা তাদের।‌ একান্তই এই কেন্দ্রে তাপস বাবুকে দল প্রার্থী না করলে তাকে তার পুরনো কেন্দ্র আসানসোল দক্ষিন অথবা দুর্গাপুর পশ্চিমে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। এই কেন্দ্রটিতে তাপস বাবুর পাশাপাশি আরও বেশ কয়েকটি নাম আলোচনায় রয়েছে শাসক দলের প্রার্থী তালিকাতে। শোনা যাচ্ছে প্রার্থীপদের দৌড়ে রয়েছেন দলের এক যুবনেতা ও এক ব্লক সভাপতি নামও । তবে এদের পাশাপাশি প্রার্থী পদের দাবিদার হিসাবে জোরালো ভাবে শোনা যাচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের নামও। কবি দত্ত দুর্গাপুরের বাসিন্দা হলেও এডিডিএ র চেয়ারম্যান হিসাবে গোটা জেলাতেই তিনি পরিচিত। রানীগঞ্জ বিধানসভা এলাকায় এডিডিএর প্রকল্পে কবি বাবুর উদ্যোগে বহু কাজ হয়েছে। তাকে প্রার্থী করলে এর সুফল মিলতে পারে বলে তৃণমূলের একাংশের ধারণা। তবে শাসক দলের অন্য অংশের মতে তাপস বাবুকে পুনরায় প্রার্থী করলে এই কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত। কিন্তু কবি দত্ত অথবা অন্য কাউকে প্রার্থী করলে চ্যালেঞ্জটা কঠিন হতে পারে বলে ধারণা তাদের।

প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের এক জেলাস্তরের নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে প্রার্থী হবে তা এখনো চূড়ান্ত নয়। নাম চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে প্রার্থীর নাম চূড়ান্ত হবে বলে জানান তিনি।

Post Views: 11,208
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN