“ট্রাম্পের থেকে নিজেকে বড় নেতা মনে করছেন উনি”- নির্বাচন কমিশনকে আক্রমণ মন্ত্রীর
আমার কথা, ৯ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
‘ট্রাম্পের থেকেও নিজেকে বড় নেতা মনে করছেন উনি’, নাম না করে নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমার আগরওয়ালকে আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন নির্বাচন কমিশনার কার্যত নিরপেক্ষতার পথ থেকে সরে গিয়ে একপেশে আচরণ করছেন। মন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষের মতামত বা উদ্বেগের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং যিনি তাঁকে ওই পদে বসিয়েছেন, তাঁর নির্দেশ মেনেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি। নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা নিয়ে বর্তমানে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গও টেনে আনেন মন্ত্রী। মন্ত্রী বলেন,
“উনি শুধু প্রভুর কথা ছাড়া আর কারোর কথা শোনেন না। উনাকে যিনি মসনদে বসিয়েছেন তার কথা শুনে চলেন উনি। উনারা বলে দিয়েছেন এক কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ দিতে। সেই কাজই এখন উনি করছেন। ভারতবর্ষ কি এইরকম মূর্খদের দ্বারা পরিচালিত হবে।”
পাল্টা কটাক্ষ করেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল। বলেন, “তৃণমূল তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম পরিবর্তন করে বাাংলার গ্রাম সড়ক যোজনা বানিয়েছে। এরকম চোর সরকারকে মানুুুষ আগামীদিন পথে বসাবে আর যে রথের কথা উনি বলছেন সেই রথে করে বিজেপি বিজেপি সাধারন মানুষের স্বপ্নকে নিয়ে আসছে”।



