+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   দ্বিতীয় দফার নির্বাচনে এডিপিসি-র পদক্ষেপ, বুদবুদ থানা এলাকায় ট্রাফিকে বিশেষ নিয়ন্ত্রণ

Ad Image
Ad Image

দ্বিতীয় দফার নির্বাচনে এডিপিসি-র পদক্ষেপ, বুদবুদ থানা এলাকায় ট্রাফিকে বিশেষ নিয়ন্ত্রণ

admin April 27, 2026

আমার কথা, ২৭ এপ্রিল

সনাতন গরাই, বুদবুদ:

বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বুদবুদ এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করল আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নির্বাচন সংক্রান্ত ডিস্ট্রিবিউশন ও রিসিপ্ট সেন্টারের কাজ নির্বিঘ্ন করতে ২৮ ও ২৯ এপ্রিল নির্দিষ্ট সময়ে বুদবুদ মহাকালী হাই স্কুল সংলগ্ন লিংক রোড ও ওল্ড জি.টি. রোডে যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ এপ্রিল সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ২৯ এপ্রিল বিকেল ৪টে থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। এই সময়ে বুদবুদ বাজার মোড় থেকে সাধুধাঙ্গা আন্ডারপাস পর্যন্ত ওল্ড জি.টি. রোডের দু’দিকেই নির্বাচন সংক্রান্ত যানবাহন ছাড়া অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি মানকর আন্ডারপাস ও তিলডাঙ্গা মোড় দিয়ে বুদবুদ বাজারমুখী পণ্যবাহী যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, দুধ, মাছ, ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যান, চিকিৎসা পরিষেবা এবং নির্বাচন সংক্রান্ত গাড়ি এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও যানচালকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন যানজট এড়াতে এবং প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post Views: 343
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN