+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   তৃণমূল জেলা সভাপতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ থানাতে

Ad Image
Ad Image

তৃণমূল জেলা সভাপতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ থানাতে

admin May 21, 2026

আমার কথা, ২১ মে

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

 

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। জানিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানাতে নরেন বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করেন জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা খগেন্দ্রনাথ মন্ডল নামে এক ব্যক্তি। লিখিত অভিযোগ পত্রে তিনি দাবি করেন সোনপুর বাজারি এলাকায় জমির বিনিময়ে কয়লা খনি সংস্থা ইসিএলে ১৫ জন ব্যক্তির চাকরি হওয়ার কথা ছিল। দ্রুত যাতে জমিদাতারা নিয়োগপত্র পান সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য নরেন বাবু ৩০ লক্ষ টাকা দাবি করেছিলেন। চাকুরী প্রার্থীদের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা সংগ্রহ করে সেই টাকা আমি নরেন বাবুকে দিয়েছিলাম। কিন্তু টাকা নিয়েও নরেন বাবু তাদের চাকরির ব্যবস্থা করে দেননি। কয়েকবার টাকা ফেরত চেয়েও নরেন বাবুর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। অবশেষে টাকা ফেরত পেতে বাধ্য হয়ে তিনি এদিন পাণ্ডবেশ্বর থানায় নরেন বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে দাবি করেন খগেন্দ্রনাথ বাবু। আর্থিক প্রতারণার অভিযোগের বিষয়ে নরেন্দ্রনাথ বাবুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।‌ তবে ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে গুঞ্জন। পুলিশ এখন কি পদক্ষেপ নাই সেটাই দেখার।

Post Views: 1,995
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN