+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা

Ad Image
Ad Image

হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা

admin July 12, 2026

আমার কথা, ১১ জুলাই

মুনমুন দত্ত, দুর্গাপুর:

কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির তীব্র প্রতিবাদ করা হল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’ এর ৬৫ তম বার্ষিক সাধারণ সভায়। রবিবার ইস্পাত নগরীর গুরু নানক রোডে ‘আনন্দ লাবণ্য’ ভবনে আয়োজিত প্রতিনিধি ভর্তি এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসির সভাপতি কামরুজ্জামান কামার। তিনি সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন সংগঠনের মহিলা সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত জানান,৫০ জন বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে এদিন ‘আইএনটিইউসি’ তে যোগদান করেন। ড .জি.সঞ্জীব রেড্ডি কে সভাপতি করে ১৪৫ জনের একটি কমিটি সর্বসম্মত ভাবে গৃহীত হয়। বার্ষিক সাধারণ সভায় ১২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিনের সভায় অন্যান্য শ্রমিক সংগঠন থেকে বেশ কিছু সদস্য আইএনটিইউসিতে যোগদান করেন। সভা পরিচালনা করেন সংগঠনের কার্য্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেটাল ফেডারেশনের সাধারণ সম্পাদক রঘুনাথ পান্ডে, জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা সহ সংগঠনের কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃবৃন্দ।

Post Views: 103
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN