+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাগো যুবশক্তি, গড়ো চরিত্র, সেবায় সমৃদ্ধ হোক ভারত” শীর্ষক প্রেরণাদায়ক সেমিনার

Ad Image
Ad Image

জাগো যুবশক্তি, গড়ো চরিত্র, সেবায় সমৃদ্ধ হোক ভারত” শীর্ষক প্রেরণাদায়ক সেমিনার

admin July 18, 2026

আমার কথা, ১৮ জুলাই

নিজস্ব সংবাদদাতা:

“জাগো যুবশক্তি, গড়ো চরিত্র, সেবায় সমৃদ্ধ হোক ভারত” শীর্ষক প্রেরণাদায়ক সেমিনার ও “জীবনানন্দ সভাঘর-এর উদ্বোধন
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, পানাগড়-এর উদ্যোগে এবং বিদ্যালয়ের মাননীয়া কো-চেয়ারপার্সন প্রফেসর মানসী রায়চৌধুরী-র প্রেরণায় “Awaken the Mind, Build the Character, Serve the Nation” (জাগো যুবশক্তি, গড়ো চরিত্র, সেবায় সমৃদ্ধ হোক ভারত) শীর্ষক এক অনুপ্রেরণামূলক সেমিনার এবং বিদ্যালয়ের নবনির্মিত “জীবনানন্দ সভাঘর”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়, পদ্মশ্রী কাজী মাসুম আখতার, অধ্যাপক ড. সৈকত মৈত্র (উপাচার্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি; প্রাক্তন উপাচার্য, মাকাউট), ড. ফণীকান্ত মিশ্র (প্রাক্তন অধিকর্তা, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা অঞ্চল), শ্রী সৌরভ গুপ্ত (বিডিও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), শ্রী বিবেকানন্দ পাত্র (সহকার ভারতী – রাষ্ট্রীয় সম্পাদক), শ্রী অচ্যুত হাজরা (প্রান্ত সহ কার্যবাহক), শ্রী সন্দীপ বোস (আইসি, কাঁকসা থানা), শ্রী সুদীপ কুমার বন্দ্যোপাধ্যায় (ফরেস্ট রেঞ্জ অফিসার, কাঁকসা), অধ্যাপক ড. সৌমিক দাস (সহ-অধ্যক্ষ, TMSL), অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ রাই (সহযোগী অধ্যাপক, এনআইটি দুর্গাপুর) এবং শ্রী দীপনারায়ণ নায়ক। অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে স্বামী বিবেকানন্দ, শ্রীঅরবিন্দ এবং ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন, আত্মশক্তির বিকাশ এবং দেশসেবার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ড. শতদ্রু রায় চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিচার-ইন-চার্জ উদিতা রায়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে দায়িত্ব পালন করেন তিতলি মণ্ডল, স্বস্তিকা কুমারী রায়, সুদীপ ঘোষ, বিনয় কৃষ্ণ হাজরা, কৌশিক রায় এবং শান্তনু ঘোষ। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী, চরিত্রবান ও সমৃদ্ধ ভারত গঠনে নিজেদের নিবেদিত করার অঙ্গীকার গ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Post Views: 240
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN