+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   পূর্ব বর্ধমানে নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার প্রথম ‘নিও হোমস’ স্টোরের উদ্বোধন

Ad Image
Ad Image

পূর্ব বর্ধমানে নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার প্রথম ‘নিও হোমস’ স্টোরের উদ্বোধন

admin July 22, 2026

আমার কথা, ২২ জুলাই

সংবাদদাতা, বর্ধমান:

পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পূর্ব বর্ধমানের উল্লাস এলাকায় প্রথম ‘নিও হোমস’ (NEO Homes) স্টোর চালু করল নিপ্পন পেইন্ট ইন্ডিয়া। এটি শুধু পূর্ব ভারতেরই নয়, দক্ষিণবঙ্গেরও প্রথম নিও হোমস স্টোর। সংস্থার এই উদ্যোগের ফলে জেলার সাধারণ ক্রেতা, বাড়ির মালিক, স্থপতি, ঠিকাদার এবং রংমিস্ত্রিরা একই ছাদের নিচে আধুনিক রং ও সংশ্লিষ্ট পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন স্টোরে নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পেইন্ট, রঙের সমাধান, পেইন্টিং অ্যাকসেসরিজ এবং আধুনিক ফিনিশ ও টেক্সচার প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ক্রেতাদের জন্য বিশেষ রঙ নির্বাচন ও পরামর্শ পরিষেবাও থাকবে, যাতে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য বেছে নিতে পারেন।

এই স্টোরটি পূর্ব বর্ধমানের সুপরিচিত হার্ডওয়্যার ও নির্মাণসামগ্রী বিক্রেতা বর্ধমান হার্ডওয়্যার-এর সহযোগিতায় চালু হয়েছে। সংস্থার দাবি, এই অংশীদারিত্বের মাধ্যমে জেলার গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়িক নেটওয়ার্কও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার ডেকোরেটিভ বিজনেসের প্রেসিডেন্ট মার্ক টাইটাস। তিনি বলেন, পূর্ব ভারতে প্রথম নিও হোমস স্টোর চালু হওয়া সংস্থার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। উন্নতমানের পণ্য, আধুনিক পরিষেবা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্পেশাল প্রজেক্টস-এর ডিরেক্টর দীপাঞ্জন মিত্র, সংস্থার অন্যান্য আধিকারিক এবং অংশীদার প্রতিনিধিরা।

সংস্থার বক্তব্য, নিও হোমস স্টোরের মাধ্যমে গ্রাহকরা এক জায়গায় নিপ্পন পেইন্টের সম্পূর্ণ পণ্যের সম্ভার দেখতে পারবেন। পাশাপাশি রঙের পরামর্শ, বিভিন্ন ধরনের ফিনিশ ও টেক্সচারের নমুনা এবং আধুনিক ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় হবে। একই সঙ্গে স্থানীয় ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

প্রসঙ্গত, জাপানের নিপ্পন পেইন্ট হোল্ডিংস-এর সহযোগী সংস্থা নিপ্পন পেইন্ট ইন্ডিয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ রং ও কোটিংস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ভারতে ডেকোরেটিভ, অটোমোটিভ, শিল্প এবং কাঠের কোটিং-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটি কাজ করছে। পূর্ব বর্ধমানে এই নতুন স্টোর চালুর মাধ্যমে পূর্ব ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা হল।

Post Views: 98
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN