+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দীর্ঘস্থায়ী রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার ও রোগী পরামর্শ শিবির

Ad Image
Ad Image

দীর্ঘস্থায়ী রোগ নিয়ে বৈজ্ঞানিক সেমিনার ও রোগী পরামর্শ শিবির

admin August 2, 2026

আমার কথা, ২ আগস্ট

সার্থক কুমার দে, দুর্গাপুর:

দীর্ঘস্থায়ী রোগের সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিয়ে রবিবার দুর্গাপুরের জংশন মল সংলগ্ন ডেল্টা স্যুট হোটেলে অনুষ্ঠিত হল একদিনের রোগী পরামর্শ শিবির ও বৈজ্ঞানিক সেমিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক অধ্যাপক (ডা.) রবিন বর্মণ এবং ডা. পার্থসারথি প্রতিম মণ্ডল, আর্ট অফ লিভিং সংস্থার স্টেট কাউন্সিল মেম্বার সুমিত বন্দ্যোপাধ্যায়।

দিনভর চলা রোগী পরামর্শ শিবিরে বহু রোগী চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে “দীর্ঘস্থায়ী রোগের সমন্বয় চিকিৎসা পদ্ধতি” বিষয়ের উপর বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত পালমোনোলজিস্ট (ফুসফুস বিশেষজ্ঞ) ডা. সুদীপ বন্দ্যোপাধ্যায়। বক্তারা দীর্ঘস্থায়ী রোগের আধুনিক চিকিৎসা, সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতার উপর আলোকপাত করেন।

উদ্বোধনী পর্বে অধ্যাপক (ডা.) রবিন বর্মণ জানান, দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগ রোগীদের আরও কার্যকর পরিষেবা দিতে পারে । উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Post Views: 100
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN