+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাঁচি থেকে এসটিএফের জালে কয়লা ব্যবসায়ী শেখ শামসের, খনি অঞ্চলে চাঞ্চল্য

Ad Image
Ad Image

রাঁচি থেকে এসটিএফের জালে কয়লা ব্যবসায়ী শেখ শামসের, খনি অঞ্চলে চাঞ্চল্য

admin August 5, 2026

আমার কথা, ৫ আগস্ট

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে গ্রেপ্তার হল খনি অঞ্চলের পরিচিত কয়লা ব্যবসায়ী শেখ শামসের হোসেন। সূত্রের খবর, ঝাড়খণ্ডের রাঁচি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃত শেখ শামসের হোসেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্ডাল থানার বহুলা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি অবৈধ কয়লা ব্যবসা ও কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। যদিও কোন নির্দিষ্ট মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। শেখ শামসেরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই খনি অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে এসটিএফ এখনও মুখ না খুললেও, এই গ্রেপ্তারের সঙ্গে অবৈধ কয়লা পাচার সংক্রান্ত বড় কোনও তদন্তের যোগ রয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সরকারি সূত্রে অভিযোগের বিস্তারিত প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রশাসনিক মহল ও স্থানীয় বাসিন্দারা।

Post Views: 124
Ad Image
আজকের খবর
BREAKING! ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার বহুলার উপপ্রধান বীর বাহাদুর সিং
পশ্চিম বর্ধমান August 6, 2026
দুর্গাপুরের ক্রীড়াঙ্গনে নতুন বার্তা ক্রীড়া ভারতীর
পশ্চিম বর্ধমান August 5, 2026
রাঁচি থেকে এসটিএফের জালে কয়লা ব্যবসায়ী শেখ শামসের, খনি অঞ্চলে চাঞ্চল্য
পশ্চিম বর্ধমান August 5, 2026
পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা, উৎস খুঁজতে তদন্তে পুলিশ
পশ্চিম বর্ধমান August 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN