দুর্গাপুরের ক্রীড়াঙ্গনে নতুন বার্তা ক্রীড়া ভারতীর
আমার কথা, ৫ আগস্ট
মুনমুন দত্ত, দুর্গাপুর:
খেলাধুলার প্রসার এবং ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পশ্চিম বর্ধমান জেলার ক্রীড়া ভারতী-র জেলা সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরে। বুধবার এ-জোনের নেতাজি ভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারি, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতীর অখিল ভারতীয় সহ-সম্পাদক মধুময় নাথ, আরএসএস-এর মধ্যবঙ্গ প্রান্ত সহ-কার্যবাহ অচ্যুত হাজরা, মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক স্বদেশ বিশ্বাস এবং জনপ্রতিনিধি লক্ষণ ঘড়ুই।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলাই তাদের অন্যতম উদ্দেশ্য। সেই সঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসার, ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং তৃণমূল স্তরে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, আগামী দিনে



