+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এস টি এফ-এর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, খনি অঞ্চলে চাঞ্চল্য

Ad Image
Ad Image

এস টি এফ-এর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, খনি অঞ্চলে চাঞ্চল্য

admin August 9, 2026

আমার কথা, ৯ আগস্ট

সার্থক কুমার দে, অন্ডাল:

জামুড়িয়া থেকে গ্রেফতার শেখ খায়রুলের সূত্র ধরে এবার অন্ডালে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের এস টি এফ । গত ৩০ জুলাই জামুড়িয়া থানার অন্তর্গত বেলবাঁধ যাত্রী প্রতীক্ষালয় থেকে শেখ খায়রুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এস টি এফ । তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় । ধৃত খায়রুলের বাড়ি বীরভূমে হলেও সে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এলাকায় থাকত বলে জানা যায় ।

খায়রুলকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় এস টি এফ । তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাঁচি থেকে গ্রেফতার করা হয় অন্ডালের বহুলা এলাকার কয়লা কারবারি শেখ শামসের হুসেনকে ।

এরপর শনিবার রাতে শামসের হুসেনকে সঙ্গে নিয়ে অন্ডালের পরাসকোল এলাকার একটি আবাসনে অভিযান চালায় এসটিএফ । সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বলে সূত্রের খবর । উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি ৭.৬৫ এমএম পিস্তল, ৪টি ৯ এমএম পিস্তল, ৩টি রিভলভার, ১টি পাইপগান এবং ৫৬ রাউন্ড কার্তুজ । এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খনি অঞ্চলে । এত পরিমাণ অস্ত্র কেন মজুত করা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানতে তদন্ত আরও গভীরে নিয়ে যাচ্ছে এস টি এফ ।

Post Views: 158
Ad Image
আজকের খবর
BREAKING! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র প্রেমপাল সিং
পশ্চিম বর্ধমান August 13, 2026
BREAKING! শ্রমিক নিয়োগ ঘিরে রণক্ষেত্র কাঁকসা, জখম ৩
পশ্চিম বর্ধমান August 13, 2026
পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে ছত্রিশগড়ে রহস্যজনকভাবে দেহ উদ্ধার বাংলার আদিবাসী যুবকের
পশ্চিম বর্ধমান August 13, 2026
নাবালকদের রক্তদান-কাণ্ডে মূল অভিযুক্ত কিংশুক গ্রেফতার, তদন্তে নতুন মোড়
Uncategorized August 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN