+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেআইনি ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান, লাউদোহায় গ্রেপ্তার এক

Ad Image
Ad Image

বেআইনি ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান, লাউদোহায় গ্রেপ্তার এক

admin August 9, 2026

আমার কথা, ৯ আগস্ট

সার্থক কুমার দে, লাউদোহা:

বেআইনি ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ । রবিবারের অভিযানে বনগ্রামের বাসিন্দা ক্রান্তি চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ লটারির টিকিট ।

তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । মোহন নামে জনৈক ব্যক্তি এই অবৈধ টিকিট চক্রের মাথা বলে স্থানীয় সূত্রে জানা যায় ।

পুলিশের দাবি, বেআইনি লটারি বিক্রির বিরুদ্ধে এর আগেও লাউদোহা থানার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং সাফল্যও মিলেছে । সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ পেলেই ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন থানার এক আধিকারিক ।

Post Views: 122
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN