+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের জলসংকটের স্থায়ী সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মণ ঘোড়ুই

Ad Image
Ad Image

দুর্গাপুরের জলসংকটের স্থায়ী সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মণ ঘোড়ুই

admin August 12, 2026

আমার কথা, ১২ আগস্ট

সনাতন গরাই, দুর্গাপুর:

শহরের ক্রমবর্ধমান জলসংকট, ভবিষ্যতের শিল্পায়ন এবং জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। বৈঠকে তিনি দুর্গাপুরের বর্তমান জলসংকটের চিত্র তুলে ধরে স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান।

বিধায়ক জানান, একদিকে শহরের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে দ্রুত শিল্প ও পরিকাঠামোর সম্প্রসারণের ফলে আগামী দিনে জলের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাই এখন থেকেই দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত জলব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
বৈঠকে দামোদর ব্যারাজের বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেজিং-এর প্রস্তাবও উত্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে পলি জমে ব্যারাজের জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় জল সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে বলে উল্লেখ করা হয়। নিয়মিত ড্রেজিং ও প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যারাজের সক্ষমতা বৃদ্ধি করলে দুর্গাপুর ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের ভবিষ্যতের জলচাহিদা মেটানো সহজ হবে বলে মত প্রকাশ করা হয়।
এছাড়াও ব্যারাজের আধুনিকীকরণ, জলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী জল পরিকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে আবেদন জানান বিধায়ক। পাশাপাশি দুর্গাপুরের দীর্ঘমেয়াদি জলনিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

Post Views: 66
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN