+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাতীয় ক্রীড়া দিবসে দুর্গাপুরে মহাযজ্ঞ, উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী

Ad Image
Ad Image

জাতীয় ক্রীড়া দিবসে দুর্গাপুরে মহাযজ্ঞ, উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী

admin August 21, 2026

আমার কথা, ২১ আগস্ট

প্রণয় রায়, দুর্গাপুর:

হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতিবছর দেশজুড়ে আয়োজিত হয় জাতীয় ক্রীড়া দিবস।গত বছর থেকে এই দিনটিতে দুর্গাপুরেও বিশেষ মর্যাদার সঙ্গে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে।
এবছর জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে এক বৃহৎ ক্রীড়া মহোৎসব যার উদ্দেশ্য শুধু একটি দিনের অনুষ্ঠান নয়। ক্রীড়াক্ষেত্রে দুর্গাপুরের ক্রীড়া ঐতিহ্য, প্রতিভা ও সম্ভাবনাকে সবার মধ্যে তুলে ধরতে এই ক্রীড়া মহোৎসবের আয়োজন। আয়োজন রেখে প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে দুর্গাপুরে একটি বৃহত্তর ক্রীড়া মহোৎসব আয়োজনের ধারাবাহিকতা তৈরি করাই এই উদ্যোগের মূল অভিপ্রায়।

জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ কমিটির আমন্ত্রণে আগামী ২২ আগস্ট দুপুর দুটোয় পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে আয়োজিত এক বর্ণাঢ্য চলমান শোভাযাত্রায় অংশ নেবেন। এই শোভাযাত্রা থেকে বার্তা দেওয়া হবে ক্রীড়া ক্ষেত্রে দুর্গাপুর পিছিয়ে নেই। দুর্গাপুরের ক্রীড়াবিদদের অবদান অনস্বীকার্য। জাতীয় ক্রীড়া দিবস কমিটি ২০২৬ উদ্যোগে মাঙ্গলিক প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্রীড়া দিবস কমিটির আহ্বায়ক সীমা দত্ত চ্যাটার্জী বলেন ২২ আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রী মাননীয় শ্রী ইন্দ্রনীল খাঁ সিধু কানু স্টেডিয়ামে বিভিন্ন খেলার সঙ্গে জড়িত
ক্রীড়াবিদদের অভিবাদন গ্রহণ করবেন এবং তিনি এক বর্ণাঢ্য চলমান শোভাযাত্রায় অংশ নেবেন। এই শোভাযাত্রাটি সমগ্র দুর্গাপুর পরিক্রমা করে এখানকার অধিবাসীদের সামনে ক্রীড়া ক্ষেত্রে দুর্গাপুরের অবদান কে তুলে ধরবে ও আগামী ২৯ আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে পালিত জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে ভগৎ সিং স্টেডিয়ামে আয়োজিত দুর্গাপুরের প্রায় তেপ্পান্ন টি ক্রীড়া ক্ষেত্রের শিশু থেকে বিভিন্ন বয়সী ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রদর্শনীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবে।

সীমা দত্ত চ্যাটার্জি বলে শ্রী দুর্গাপুরকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি না হয়েছে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধুমাত্র জাতীয় ক্রীড়া দিবস পালন নয়।
দুর্গাপুরের সর্বস্তরে খেলাধুলার পরিবেশ তৈরি করা, শিশু ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা ,, বিদ্যালয়, ব্যায়ামাগার, স্পোর্টস একাডেমি , প্রশিক্ষক, খেলা পরিচালন করে রেফারি ও ক্রীড়াবিদদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সীমা দত্ত চ্যাটার্জি আরো বলেন এই ক্রীড়া উৎসবের পরিচলন কমিটির উদ্দেশ্য জাতীয় ক্রীড়া দিবস

দুর্গাপুরে শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান হয়ে না থাকুক। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে দুর্গাপুরে একটি বৃহৎ ক্রীড়া মহোৎসব হিসেবে পালিত হোক মহোৎসব মহোৎসব অনুষ্ঠিত হোক। দুর্গাপুরে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের ক্রীড়াবিদরা রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রচুর সম্মান অর্জন করেছে। এই ধারাকে বজায় রাখতে তারা একটি সম্মিলিত ক্রীড়া ক্ষেত্র তৈরি করতে চান। তাদের লক্ষ্য দুর্গাপুরকে শুধু শিল্পনগরী নয়, আগামী দিনে ভারতের একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া নগরী হিসেবে হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি এজন্য সবার সক্রিয় সহযোগিতা প্রার্থনা করেন। উদ্যোক্তাদের পক্ষে সীমা দত্ত চ্যাটার্জি বলেন তাদের একটাই স্বপ্ন খেলবে দুর্গাপুর জিতবে দুর্গাপুর।
২২ আগস্ট সিধু কোন স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ এই উৎসবের উদ্বোধন করে সমগ্র দুর্গাপুর জুড়ে পরিভ্রমণ করা একটি বিশাল চলমান শোভাযাত্রায় অংশ নেবেন(sports rally)।
২৯ আগস্ট সকাল ছয়টায় সিধু কানু স্টেডিয়াম থেকে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের শিশু থেকে বিভিন্ন বয়সী ক্রীড়াবিদদের নিয়ে একটি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে যাবে।
এরপর সেখানে নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হবে।

Post Views: 46
Ad Image
আজকের খবর
ক্ষুদ্র শিল্পে জোর, দুর্গাপুরে ডবল-ইঞ্জিন মেলা
পশ্চিম বর্ধমান August 21, 2026
জাতীয় ক্রীড়া দিবসে দুর্গাপুরে মহাযজ্ঞ, উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী
পশ্চিম বর্ধমান August 21, 2026
কথিত মহাভারতের উত্তরার নামেই ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির ; শেষ সোমবারে ভক্তের ঢল ! বাঁক কাঁধে মন্দিরে বিধায়ক
পশ্চিম বর্ধমান August 17, 2026
স্কুলে সিরিজ চুরির যবনিকা পতন, পুলিশের জালে যুবক
পশ্চিম বর্ধমান August 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN