+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন

Ad Image
Ad Image

দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন

admin August 24, 2026

আমার কথা, ২৪ আগস্ট

প্রণয় রায়, দুর্গাপুর:

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ৫২ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনীর বিপিন চন্দ্র দাস দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সভাপতি ও মাইথন অ্যালয়স লিমিটেডের সি এম ডি সুভাষ আগরওয়ালা, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কানাই লাল দে সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এই অনুষ্ঠানে সংস্থার প্রাক্তন বর্তমান ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের সম্মানিত করা হয়।

দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই তার বক্তব্যে বলেন এটা খুব গর্বের পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার এসোসিয়েশন ৫২ বছরে পদার্পণ করল। তিনি এই জন্য এই যোগা সংস্থার সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান।তিনি বলেন তিনি এই অনুষ্ঠানে এসেছেন এই সংস্থা সহ দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম মহাশয় যে উদ্যোগ নিয়ে দুর্গাপুরের বিভিন্ন উদ্যোগপতি, ব্যাংক, সরকারি অফিসের সহায়তায় গত ৩০ জুন হয়ে যাওয়া যাওয়া বিশ্ব যোগা দিবসে সর্বতোভাবে সহায়তা করেছেন তাদের এই অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগম সম্মানিত করছেন। এতে তিনি নিজেকেও সম্মানিত বোধ করছেন। দুর্গাপুরের বিভিন্ন খেলাধুলার প্রসারে তিনি সব সময় তো সহায়তার হাত বাড়িয়ে দেবেন। তিনি বলেন সিধু কানু ইনডোর স্টেডিয়ামের ভেতরে সমগ্র স্টেডিয়ামকে বাতানুকূল করার প্রয়াস নিচ্ছেন যাতে ওখানে বিভিন্ন ইনডোর গেমসে খেলাধুলা করতে ছেলেমেয়েরা প্রচন্ড গরমে কষ্ট না পায়।

আবুল কালাম আজাদ বলেন দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩০ জুন বিশ্ব যোগা দিবস পালন করা হয় সিধু কানু স্টেডিয়াম ও নেহরু স্টেডিয়াম ও ভগত সিং স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংক, সরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন ক্রীড়া কর্মকর্তাদের এই অনুষ্ঠানে শংসাপত্র ও স্মারক উপহার প্রদান করা হবে।তিনি আরো বলেন দুর্গাপুর নগর নিগম এই শিল্প নগরীর ক্রীড়ার প্রসারে দুর্গাপুর নগর নিগম প্রয়োজনীয় সব রকম সহায়তা করবে

 

এই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাইথন এলয় এর সি এম ডি সুভাষ আগরওয়ালা
সুভাষ আগরওয়ালা বলেন বলেন পশ্চিম বর্ধমান জেলা কে বিভিন্ন খেলাধূলায় আরও এগিয়ে যেতে হবে।বিশ্বের বিভিন্ন দেশ আজ খেলাধূলায় যেভাবে এগিয়েে আমাদের দেশ সেখানে অনেক পিছিয়ে। আমাদের খেলাধূলায় অনেক এগোতে হবে কারণ ভারতে ৭ থেকে ৮ শতাংশ মাত্র খেলোয়াড় তৈরী হয়। এর কারণ দারিদ্র্য, খেলাধূলার প্রতি অনীহা,খেলাধূলার উপযুক্ত পরিকাঠামোর অভাব ইত্যাদি। এজন্য সরকারী সহায়তার অপ্রতলুতা একটা বড় সমস্যা। তাই
উনি বলেন বেসরকারী উদ্য়েগপতিদের খেলাধুলার প্রসারে এগিয়ে আসতে হবে ঠিক তিনি যেমন এগিয়ে এসেছেন।
এরপর অতিথিরা দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে
বিভিন্ন ব্যাংক এর কর্মকর্তা, সরকারি দপ্তর ও বিভিন্ন যোগা খেলোয়ারদের শংসাপত্র ও স্মারক উপহার দিয়ে সম্বর্ধনা জানান। পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার এসোসিয়েশন পক্ষ থেকেও
সবাইকে বিশেষ স্মারক উপহার দেওয়া হয়।
সংস্থার সাধারণ সম্পাদক তরুণ মুখোপাধ্যায় বলেন আগামী দিনে এই সংস্থা যোগা বডিবিল্ডিং ও পাওয়ার লিফটিং এর প্রসারে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে।
এই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা সীমা দত্ত চ্যাটার্জি বলেন সবার সহযোগিতা পেলে তার আগামী দিনে আরো সাফল্য লাভের পথে এগোতে পারবেন। তিনি মাইথন অ্যালয়, দুর্গাপুর নগর নিগম, এই শিল্প নগরীর বিভিন্ন ব্যাংকের আধিকারিকদের এ বিশাল কর্মযজ্ঞ সফল করতে সহায়তা করার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

Post Views: 47
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN