+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! না ফেরার দেশে ‘ভজনদা’, শোকস্তব্ধ দুর্গাপুর শিল্পাঞ্চল

Ad Image
Ad Image

BREAKING! না ফেরার দেশে ‘ভজনদা’, শোকস্তব্ধ দুর্গাপুর শিল্পাঞ্চল

admin September 1, 2026

আমার কথা, ১ সেপ্টেম্বর

মুনমুন দত্ত, দুর্গাপুর:

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রবীণ বামপন্থী নেতা, প্রাক্তন বিধায়ক এবং বিশিষ্ট শ্রমিক নেতা বিপ্রেন্দু কুমার চক্রবর্তী (ভজনদা) আর নেই। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। তিনি ক্যানসার রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহল, শ্রমিক সংগঠন এবং শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিপ্রেন্দু চক্রবর্তী দীর্ঘদিন দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি)-র কর্মী ছিলেন। পরে সিটু (CITU)-র অন্যতম প্রভাবশালী শ্রমিক নেতা হিসেবে শ্রমিকদের অধিকার রক্ষা, বন্ধ শিল্প পুনরুজ্জীবন এবং শিল্পাঞ্চলের বিভিন্ন শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শ্রমিকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত আস্থাভাজন ও জনপ্রিয় নেতা।
রাজনৈতিক জীবনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর এবং মেয়র পারিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল নেতা অপূর্ব মুখোপাধ্যায়কে ৩৬,১৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করে দুর্গাপুর-২ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সালে কেন্দ্র পুনর্বিন্যাসের পর দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও অপূর্ব মুখোপাধ্যায়ের কাছেই তিনি পরাজিত হন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে ফের প্রার্থী করা হলেও প্রযুক্তিগত কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের জীবনে ‘ভজনদা’ নামেই তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। স্পষ্টভাষী, সংগঠক হিসেবে দক্ষ এবং শ্রমিক স্বার্থে আপসহীন অবস্থানের জন্য তিনি শিল্পাঞ্চলের রাজনৈতিক পরিসরে বিশেষ সম্মান অর্জন করেছিলেন।
তাঁর প্রয়াণে সিপিআই(এম), সিটু-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলন ও বাম রাজনীতিতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Post Views: 805
Ad Image
আজকের খবর
বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ কর্মসূচি
পূর্ব বর্ধমান September 4, 2026
রোবটিক সার্জারিতে নতুন দিগন্ত, দুর্গাপুরে উন্নত চিকিৎসার বার্তা
পশ্চিম বর্ধমান September 4, 2026
ছেলের পর বাবা গ্রেপ্তার, কোটি টাকার ব্রাউন সুগার চক্রে বড় সাফল্য গোয়েন্দা বিভাগের
পশ্চিম বর্ধমান September 4, 2026
বিদ্যুৎপৃষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু
পশ্চিম বর্ধমান September 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN