+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বন্ধ আবাসনে চুরি, চাঞ্চল্য

Ad Image
Ad Image

অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বন্ধ আবাসনে চুরি, চাঞ্চল্য

admin September 1, 2026

আমার কথা, ১ সেপ্টেম্বর

সার্থক কুমার দে, লাউদোহা:

ইসিএল আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ফরিদপুর থানার ঝাঁঝরা কোলিয়ারির নাকড়াকোন্দা কলোনির ‘বি’ টাইপ কোয়ার্টারে। চুরি হয়েছে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী অসিত ঘোষের বন্ধ আবাসনে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার তাঁরা দুর্গাপুরের বাড়িতে গিয়েছিলেন  যাওয়ার সময় আবাসনে তালা লাগিয়ে যান। মঙ্গলবার সকালে ফিরে এসে দেখেন, দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, দু’টি আলমারি ভেঙে তছনছ করা হয়েছে এবং সেখান থেকে নগদ টাকা ও সোনার-রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

পরিবারের দাবি, আলমারিতে রাখা নগদ টাকা ও তিনটি সোনার টিপ, একটি টিকলি এবং তিনটি রুপোর কয়েন চুরি হয়েছে। এমনকি দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে মিষ্টি খাওয়ার পর চুরি চালিয়েছে বলেও জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা থানার ফরিদপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুজোর মুখে বন্ধ ইসিএল আবাসনে ফের চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে।

Post Views: 43
Ad Image
আজকের খবর
বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ কর্মসূচি
পূর্ব বর্ধমান September 4, 2026
রোবটিক সার্জারিতে নতুন দিগন্ত, দুর্গাপুরে উন্নত চিকিৎসার বার্তা
পশ্চিম বর্ধমান September 4, 2026
ছেলের পর বাবা গ্রেপ্তার, কোটি টাকার ব্রাউন সুগার চক্রে বড় সাফল্য গোয়েন্দা বিভাগের
পশ্চিম বর্ধমান September 4, 2026
বিদ্যুৎপৃষ্ট হয়ে টোটো চালকের মৃত্যু
পশ্চিম বর্ধমান September 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN