পুকুর পাড়ে পড়ে সাইকেল, গামছা, নিখোঁজ যুবক
আমার কথা, ১২ সেপ্টেম্বর
অন্ডাল, সার্থক কুমার দে:
বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সন্দীপ বাউরী (৩৭) নামে এক যুবক । স্থানীয় একটি পুকুর পাড়ে পরে থাকতে দেখা যায় তার সাইকেল ও গামছা । শনিবার সকাল থেকে ওই পুকুরে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল ।
স্থানীয় সূত্রে জানা যায় সন্দ্বীপের বাড়ি অন্ডাল থানার পিওর জামবাদ এলাকায় । পেশায় দিনমজুর সন্দীপ । অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে সে সাইকেলে কাজের উদ্দেশ্যে বের হয় । কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় শুরু হয় তার খোঁজ । বাড়ির কাছাকাছি একটি পুকুর পাড়ে উদ্ধার হয় সন্দ্বীপের সাইকেল ও গামছা । স্থানীয়দের আশঙ্কা ওই পুকুরে কোন দুর্ঘটনা ঘটে থাকতে পারে সন্দীপের সাথে । সেই কারণে শনিবার সকাল থেকে প্রশাসনের উদ্যোগে পুকুরের জলে নেমে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল । তবে এদিন সকাল দশটা পর্যন্ত সন্দীপের সন্ধান পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে । সন্দীপের অন্তর্ধান ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।



