+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ

Ad Image
Ad Image

দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ

admin October 7, 2026

আমার কথা, ৭ অক্টোবর

সার্থক কুমার দে, অন্ডাল:

সোম ও বুধবার পরপর দু’দিনে দু’বার মাটি বসে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়াল অন্ডালের জামবাদ ইনক্লাইন পাড়াতে। বাড়ির নীচের মাটি কখন ধসে যাবে, সেই আশঙ্কায় কার্যত রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

বুধবার ধসের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএলের আধিকারিকদের একটি দল। তাঁদের দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত ধসের কারণ খুঁজে ব্যবস্থা নেওয়া, এলাকাকে বিপদমুক্ত করা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের দাবি ওঠে। স্থানীয় বাসিন্দা রাজেশ সাউয়ের অভিযোগ, খনি থেকে কয়লা তোলার পর ভূগর্ভস্থ ফাঁকা অংশে ঠিকমতো বালি-প্যাকিং করা হচ্ছে না। ফলে মাটির নীচে ফাঁকা অংশ তৈরি হচ্ছে এবং বারবার ধস নামছে। বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যা দীর্ঘদিনের হলেও স্থায়ী সমাধান হয়নি। পরপর দু’দিনে দু’বার ধস নামায় আতঙ্ক আরও বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।

এদিন ইসিএল আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বাসিন্দারা প্রশ্ন তোলেন, “আর কত বার ধস নামলে নড়বে কর্তৃপক্ষ?” তাঁদের দাবি, সাময়িকভাবে ধসের জায়গা ঘিরে রাখা নয়, সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলির নিরাপত্তা এবং প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থার দাবিও জানিয়েছেন তাঁরা।

Post Views: 20
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN