+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ক্লাসরুমে রাজনৈতিক কর্মসূচি? শোকজ প্রধান শিক্ষককে

Ad Image
Ad Image

ক্লাসরুমে রাজনৈতিক কর্মসূচি? শোকজ প্রধান শিক্ষককে

admin September 14, 2026

আমার কথা, ১৪ সেপ্টেম্বর

সনাতন গরাই, কাঁকসা:

স্কুলের ক্লাসরুমে পড়ুয়াদের নিয়ে এসএফআইয়ের কর্মসূচি—এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য কাঁকসায়। কর্মসূচির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে শিক্ষা দফতর। ঘটনায় খাটপুকুর ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছে দুর্গাপুর শিক্ষা সার্কেল।
অভিযোগ, সম্প্রতি ওই স্কুলে এসএফআইয়ের একটি কর্মসূচি হয়। সেখানে সংগঠনের জেলা সম্পাদক সুদীপ কুড়ি, সম্পাদকমণ্ডলীর সদস্য রাফিজ মল্লিক এবং কাঁকসা লোকাল কমিটির সম্পাদক সুজন দে-কে পড়ুয়াদের সঙ্গে দেখা যায় বলে দাবি। কর্মসূচির ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি শিক্ষা দফতরের নজরে আসে।
১৪ সেপ্টেম্বর জারি করা শোকজ নোটিসে স্কুল চত্বরে এসএফআইয়ের কর্মসূচি হওয়ার খবরের কথা উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানিয়েছে দুর্গাপুর শিক্ষা সার্কেল। নোটিসে বলা হয়েছে, বিদ্যালয় চত্বর কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করা উচিত নয়। স্কুলের প্রধান হিসেবে চত্বরের যথাযথ তদারকির দায়িত্বও প্রধান শিক্ষকের। ফলে কীভাবে স্কুলের ভিতরে এমন কর্মসূচি হল, তা নিয়ে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।
যদিও প্রধান শিক্ষক তপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দাবি, গোটা বিষয়টি তাঁর অজান্তেই হয়েছে। তাঁর বক্তব্য, রবিবার তাঁকে বলা হয়েছিল বই-খাতা দেওয়া হবে। পরে ছবি দেখে স্কুলের ভিতরে এসএফআইয়ের কর্মসূচির বিষয়টি জানতে পারেন তিনি। কে বা কারা স্কুলের চাবি দিয়েছিল, তাও তাঁর জানা নেই বলে দাবি প্রধান শিক্ষকের।
ঘটনায় বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল তীব্র প্রতিবাদ জানিয়ে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তাঁর অভিযোগ, ছোট পড়ুয়াদেরও রাজনৈতিক কর্মসূচির মধ্যে টেনে আনা হচ্ছে।
অন্যদিকে, এসএফআইয়ের জেলা সম্পাদক সুদীপ কুড়ি বলেন, শোকজে কী বলা হয়েছে, তা দেখে তারপর প্রতিক্রিয়া জানাবেন।

Post Views: 217
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN