বিদ্যাসাগরের জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনে মুসলিম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
আমার কথা, ২৭ সেপ্টেম্বর
মুনমুন দত্ত, দুর্গাপুর:
বর্ণ পরিচয়ে সমৃদ্ধকারী যুগপুরুষ দয়ার সাগর, বিধবা বিবাহ প্রচলনের কান্ডারী প্রান পুরুষ পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিনের স্মৃতিতে দুর্গাপুর মুসলিম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ রক্তদানের মাধ্যমে মর্যাদার সঙ্গে পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পশ্চিম বঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক কাজী নিজামুদ্দিন, পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বর্ধমান জেলার প্রতি অবদানের কথা তুলে ধরেন। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: এ রহমান। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের অন্যতম সদস্য নাজির আহমেদ পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কাজী নিজামুদ্দিনের লেখা পাঠ করে শোনান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহিলা আইনজীবী মৌসুমি গাঙ্গুলী, মনিদীপা মালাকার, রুবি খাতুন, তসলিমা খাতুন এবং সমাজসেবী অঙ্কিতা চক্রবর্তীদের সংবর্ধিত করেন কাজী নিজামউদ্দিন ও ডা: রহমান সাহেব। এছাড়াও বড়জোড়া কিশলয় মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক শিক্ষক রবিউল মন্ডল ও ফিউচার জেনারালি সেন্ট্রাল ম্যানেজার দীপক পালকে সংবর্ধিত করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির ও স্বেচ্ছায় রক্তদানের বার্তা দিয়ে বিশিষ্ট সমাজসেবী খাইরোজ মন্ডল কবিতা আবৃত্তি করে দর্শকের মন জয় করেন। অনুষ্ঠানে উপস্থিত মহকুমা ব্লাড সেন্টারের ডাক্তার ও মেডিক্যাল টিম, আমাদের পরিবহন সংস্থার কর্নধার সুব্রত সিংহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর সাহেব, আসানসোল টিপু সুলতান মেমোরিয়াল এর সম্পাদক সোহেল আনোয়ার মহাশয়কে সন্মানিত করা হয়। একজন মহিলা সহ মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিতি রক্তদান আন্দোলনের মহকুমা নেতৃত্ব রাজেশ পালিত, সুদীপ দাস স্বস্তিকা ব্যানার্জী, রাজা সামসের, আইনজীবী জুলফিকার, কাজী মোঃ হোসেন (মিঠু) ল ক্লার্ক আকাশ, পিন্টু গোস্বামী, লিটন খান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি,বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী। প্রতিটি স্বেচ্ছায় রক্তদাতা ও উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞান শিক্ষক নূরুল হক ও মুন্সি আমিরুল ইসলাম।



