সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান
আমার কথা, ২০ নভেম্বর
রাকেশ লাহা, সিউড়ি:
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বীরভূম জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে শুক্রবার অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। ‘আলাপন’ নামাঙ্কিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগের নতুন ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানালেন সিনিয়র পড়ুয়ারা।
এদিন অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভাগের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। সকলকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে হাতে তুলে দেওয়া হয় সুন্দর সুন্দর উপহার।
অনুষ্ঠানের সূচনা হয় বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। এরপর একে একে নৃত্য, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মূল্যবান বক্তব্য নবীন পড়ুয়াদের উৎসাহিত করে।
তবে এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সিনিয়র ও জুনিয়র পড়ুয়াদের মধ্যে পরিচয়, আলাপচারিতা এবং পারস্পরিক মেলবন্ধন।
সব মিলিয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয় সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের নবীন বরণ অনুষ্ঠান।


