+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ২০০ কেজি গাঁজা, গ্রেফতার ২

Ad Image
Ad Image

অন্ডালে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ২০০ কেজি গাঁজা, গ্রেফতার ২

admin November 17, 2026

আমার কথা, ১৭ নভেম্বর

মুনমুন দত্ত, অন্ডাল:

মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিক সঞ্জীব দে-র নেতৃত্বে অন্ডাল থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ধৃত নওশাদ আলি মন্ডল(৩৯) নদীয়ার সোনঘাটা ও বিশ্বজিৎ সাধুখাঁ(২৫) নদীয়ার আড়ংঘাটার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে গাঁজার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকা গাড়ি, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন। প্রাথমিক তদন্তে অনুমান, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। আসানসোল-সহ রাস্তার বিভিন্ন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচারের পিছনে আরও কারা জড়িত, কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ। মাদক পাচার রুখতে ধারাবাহিক অভিযান জারি রাখার বার্তাও দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

Post Views: 75
আজকের খবর
অন্ডালে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ২০০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পশ্চিম বর্ধমান November 17, 2026
আইএনটিইউসির রাজ্য সম্মেলন হতে চলেছে দুর্গাপুরে
পশ্চিম বর্ধমান November 15, 2026
BREAKING! হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৫
পশ্চিম বর্ধমান November 10, 2026
দুর্গাপুরের মুক্ত সংশোধনাগার থেকে পালাল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি, খোঁজে পুলিশের তল্লাশি
পশ্চিম বর্ধমান November 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN