+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

Ad Image
Ad Image

সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

admin November 20, 2026

আমার কথা, ২০ নভেম্বর

রাকেশ লাহা, সিউড়ি:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বীরভূম জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে শুক্রবার অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। ‘আলাপন’ নামাঙ্কিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগের নতুন ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানালেন সিনিয়র পড়ুয়ারা।
এদিন অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভাগের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। সকলকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে হাতে তুলে দেওয়া হয় সুন্দর সুন্দর উপহার।

অনুষ্ঠানের সূচনা হয় বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে। এরপর একে একে নৃত্য, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মূল্যবান বক্তব্য নবীন পড়ুয়াদের উৎসাহিত করে।
তবে এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সিনিয়র ও জুনিয়র পড়ুয়াদের মধ্যে পরিচয়, আলাপচারিতা এবং পারস্পরিক মেলবন্ধন।
সব মিলিয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয় সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের নবীন বরণ অনুষ্ঠান।

Post Views: 74
আজকের খবর
সিউড়ি বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান
জেলা November 20, 2026
অন্ডালে পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার ২০০ কেজি গাঁজা, গ্রেফতার ২
পশ্চিম বর্ধমান November 17, 2026
আইএনটিইউসির রাজ্য সম্মেলন হতে চলেছে দুর্গাপুরে
পশ্চিম বর্ধমান November 15, 2026
BREAKING! হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৫
পশ্চিম বর্ধমান November 10, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN