+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম মেদিনীপুর   >>   কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী জওয়ান

Ad Image
Ad Image

কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী জওয়ান

admin August 31, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর(চন্দ্রকোনা), ৩১আগস্টঃ

কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কেঁচকাপুর গ্রামের বিএসএফ জওয়ান কেদারনাথ হাঁসদা। ঘটনাটি ঘটে শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তে। সোমবার তার মৃতদেহ সেনা অফিসারেরা নিয়ে আসে চন্দ্রকোনা থানায়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে।

জানা যায়,আত্মঘাতী ওই জওয়ান কর্তব্যরত অবস্থায় সীমান্তেই নিজেকে গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। বিহারের কিষানগঞ্জে ৯৪ নং ব্যাটেলিয়ান জি কোম্পানির বিএসএফ জওয়ান ছিলেন আত্মঘাতী ওই জওয়ান। পরিবারে স্ত্রী ও একটি এগারো বছরের সন্তান রয়েছে। সোমবার চন্দ্রকোনা থানার পুলিশ বিএসএফের সাঁজোয়া দুটি গাড়ি এসকোর্ট করে নিয়ে যায় জওয়ানের কেঁচকাপুর গ্রামের বাড়িতে। গ্রামে কফিন বন্দি দেহ পৌঁছতেই মৃত জওয়ানকে দেখতে ভেঙে পড়ে গোটা গ্রাম, ভিড় জমে যায় ওই জওয়ানের বাড়িতও। কান্নায় ভেঙে পড়ে পরিবার। সেখানেই সমস্ত নিয়ম মেনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় বিএসএফের তরফে। সমস্ত রীতি মেনে গ্রামে বাড়ির পাশেই দাহ করা হয় আত্মঘাতী ওই জওয়ানকে। কি কারনে আত্মঘাতী হলেন ওই জওয়ান সে বিষয় স্পষ্ট নয় তবে মৃতের এক ভাইয়ের দাবি স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরেই গন্ডগোল চলছিল যা চরমে পৌঁছায়।

Post Views: 1,408
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN