+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   ঝাড়গ্রাম   >>   বয়স্কদের পাশে ঝাড়গ্রাম থানার ‘মানবিক’ পুলিশ-সিভিক কর্মীরা

Ad Image
Ad Image

বয়স্কদের পাশে ঝাড়গ্রাম থানার ‘মানবিক’ পুলিশ-সিভিক কর্মীরা

admin September 4, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ৪সেপ্টেম্বরঃ

ব্যাঙ্কে নিয়ে যাওয়া থেকে গ্যাস বুকিং, আবার ট্যাপে জল ধরে দেওয়া থেকে ওষুধ কিনে এনে দেওয়া, এমনকী একাকীত্ব কাটাতে বাড়িতে গিয়ে গল্প করা। এমনই মানবিক কাজ করছেন ঝাড়গ্রাম থানার পুলিস কর্মীরা। এই করোনার আবহে পরিবারের সদস্যের মতো পুলিসকে পাশে পেয়ে খুশি বৃদ্ধ-বৃদ্ধারা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরে অনেক বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন, যাঁদের কেউ দেখেন না, আবার অনেকের কেউ নেইও, কারও ছেলে বাইরে থাকে তো আবার কারও এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কোনও ছেলে হয়তো বৃদ্ধ বাবা-মাকে দেখাশুনা করে না। তাদের জন্যই এই উদ্যোগ। ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় পুলিস সমীক্ষা করে প্রাথমিকভাবে ৬০ জনের নামের তালিকা তৈরি করেছে ।

ঝাড়গ্রাম থানার এক জুনিয়র কনস্টেবল জগদীশচন্দ্র কুইরী ও সিভিক ভলান্টিয়ার সনাতন মান্না স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা, কদমকানন, রঘুনাথপুর, নতুনডিহি, বাছুরডোবা, পুরাতন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় একা থাকা এই রকম ৬০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে চিহ্নিত করেছেন। প্রথমে পুলিসের পোশাক পরে ওই সব বৃদ্ধ ও বৃদ্ধার বাড়িতে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে তাঁদেরকে সব কথা বলে নিজেদের চারটি মোবাইল নম্বর কাগজে লিখে দিয়ে আসছেন তাঁরা। তারপর তাঁদের কাছে ফোন এলেই নিজেদের বাইক নিয়ে তাঁদের কাছে পৌঁছে গিয়ে সেই সমস্যার সমাধান করছেন। ঝাড়গ্রাম শহরে একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে থেকে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন পুলিস-সিভিকরা। পুলিসের মানবিক এহেন কাজ দেখে আপ্লুত শহরের বৃদ্ধ-বৃদ্ধারা।

Post Views: 1,103
Ad Image
আজকের খবর
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র ৬৫ তম বার্ষিক সাধারণ সভা
পশ্চিম বর্ধমান July 12, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN