+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   ঝাড়গ্রাম   >>   ঝাড়গ্রামে সবজি বিক্রেতাদের মধ্যে মাস্ক বিলি সাংবাদিকদের পক্ষ থেকে

Ad Image
Ad Image

ঝাড়গ্রামে সবজি বিক্রেতাদের মধ্যে মাস্ক বিলি সাংবাদিকদের পক্ষ থেকে

admin April 19, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ১৯এপ্রিলঃ

শুধুমাত্র খবরের কাজই নয়, খবরের কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব। রাজ্য সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও ঝাড়গ্রাম শহরের সবজী মার্কেটে বেশ কিছু ব্যবসায়ী মাস্ক পরছিলেন না। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই রবিবার সকালে ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সদস্যরা সবজী মার্কেটে ব্যবসায়ীদের হাতে তুলে দিলেন মাস্ক ও গ্লাভস। এদিন সকালে এই কর্মসূচীর সূচনা করেন ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়।

এদিন আইসি এক সবজী ব্যবসায়ীর হাতে মাস্ক তুলে দেন। আইসি ওই ব্যবসায়ীকে বলেন, বাজারে সবজী বিক্রির সময় অবশ্যই মুখে মাস্ক পরবেন। বাড়ির লোকজনকে বলবেন, অযথা বাড়ি থেকে বের হবেন না। খুব প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করবেন।  ইতিমধ্যেই ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ভিড় এড়াতে সরানো হয়েছে খুচরো ও পাইকারি দোকান। তবে এদিন সাংবাদিকদের হাত পেয়ে মাস্ক ও গ্লাভস পেয়ে খুশি ব্যবসায়ীরা।

ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বলেছিলেন বাড়ি থেকে যদি খুবই প্রয়োজনে বের হতে তাহলে অবশ্যই মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় খবরের কাজে এসে দেখেছি বেশ কিছু সবজী ব্যবসায়ী মুখে মাস্ক পরছিলেন না। তাই আমরা এদিন ১০০ জন সবজী ব্যবসায়ী হাতে মাস্ক ও গ্লাভল তুলে দিয়েছি। মুখে মাস্ক পরে ব্যবসা করার জন্য আমরা অনুরোধ করেছি ব্যবসায়ীদের।

Post Views: 1,107
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN