+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সচেতন নাগরিকের পরিচয় দিলেন দুর্গাপুরের প্রশান্ত, বিয়ে করলেন লকডাউনের নিয়ম মেনেই

Ad Image
Ad Image

সচেতন নাগরিকের পরিচয় দিলেন দুর্গাপুরের প্রশান্ত, বিয়ে করলেন লকডাউনের নিয়ম মেনেই

admin April 18, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ

করোনা সংক্রমন এড়াতে রাজ্যে চলছে লকডাউন আর সেই লকডাউনের নিয়মই হল ঘরে থাকুন আর একান্তই বাইরে বেরোতে হলে একে অপরের সাথে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখুন। সচেতন নাগরিক হিসেবে সরকারের এই নির্দেশিকা মানা উচিত নিজের আর সমাজের সুস্থতার জন্য। আর সচেতন নাগরিকের পরিচয়ও দিলেন প্রশান্ত মাঝি ।
করোনার এই ভয়ানক পরিস্থিতি তৈরির অনেক আগেই  বিয়ের দিন স্থির  হয়ে গেছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুরের প্রশান্ত মাঝির। যখন বিয়ের দিন স্থির হয় তখনও প্রশান্তর পরিবার কিংবা তার শ্বশুরবাড়ির পরিবারের  কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আগামী দিনগুলোতে কি মারাত্মক পরিস্থিতি তৈরী হতে চলেছে। যাই হোক নির্ধারিত বিয়ের দিনেই প্রশান্ত ও তাঁর স্ত্রীর চার হাত এক হয়ে গেল একদম নিয়ম মেনে। তবে লকডাউনের মধ্যে এই বিয়ে হলে লকডাউনের সমস্ত নিয়ম মেনেই তাঁরা বিয়ে করলেন। লকডাউন এর মুহূর্তে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে নব দম্পতি মুখে মাস্ক পড়ে সারলেন বিয়ে। সমাজে সচেতনতার বার্তা দিলেন এই নব দম্পতি। মুখে মাস্ক পড়ে মালা বদল থেকে সিঁদুর দান সবকিছু সুন্দর ভাবে সুসম্পন্ন হয়।
এর পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে বিয়ের অনুষ্ঠানে কোনো আড়ম্বর না করে সেই অর্থ তারা তুলে দেন ৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের হাতে, যাতে সেই অর্থ দিয়ে স্বপ্ন উড়ানের কমিউনিটি কিচেনের মাধ্যমে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া যায়। ওই নবদম্পতির নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানালেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।

Post Views: 1,108
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN