+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   কখনও বাঁশির সুরে আবার কখনও রণ পা চড়ে ‘করোনা’ সচেতনতায় পঃ মেদিনীপুর জেলা পুলিশ

Ad Image
Ad Image

কখনও বাঁশির সুরে আবার কখনও রণ পা চড়ে ‘করোনা’ সচেতনতায় পঃ মেদিনীপুর জেলা পুলিশ

admin April 7, 2020

আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ৭এপ্রিলঃ
লকডাউনের মাঝেই হঠাৎ সুরে সুরে ভরে উঠলো এলাকা। করোনায় যখন বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা, আতঙ্কে সকলেই গৃহবন্দি তখন বেজে উঠলো “আমরা করব জয়”। একঘেয়েমিতে মুষড়ে পড়া মানুষগুলোর মন ভরে উঠল আশায়।
সাধারণ মানুষষের মনে আশা জাগাল পুলিশ। না, পাশ্চাত্যের কোনও দেশের পুলিশ নয়। কলকাতা বা অন্য কোনও মেট্রোপলিটন সিটিরও পুলিশ নয়। এদিনের উদ্যোগ ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।
রাস্তার মাঝে অন্যান্য দিনের মতোই টহল দিচ্ছিল পুলিশ। হঠাৎই নিরাপদ দূরত্ব বজায় রেখে গোল হয়ে দাঁড়ায় পুলিশ। মুখে তুলে নেয় বাঁশি। সুর ওঠে “আমরা করব জয় নিশ্চয়”। সেই পরিচিত গান ‘উই শ্যাল ওভার কাম’। সেই সঙ্গে চলে হাতের তালি। দৃশ্যটা মেদিনীপুরের।
এভাবেই সচেতনতার পাশাপাশি মানুষের মনে আশা জোগাচ্ছে জেলা পুলিশ। সেই সঙ্গে হয়ে যাচ্ছে বিনোদনও। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হয় আশা ও সুর।
অন্যদিকে খড়গপুরে পুলিশের পক্ষ থেকে রণ পা – এর মাধ্যমে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়। রণ পায়ে হাঁটতে গেলে এক স্টেপের পরে অনেকটা দূরে গিয়ে পড়ে আরেক স্টেপ। এভাবেই দেওয়া হয় সোশ্যাল ডিসটেন্স- এর বার্তা। রণ পা-এ যাঁরা হাঁটছিলেন, সকলের গলায় ঝুলছিল লকডাউনে বাড়িতে থাকার ও নিরাপদ দূরত্ব বজায় রাখার বার্তা।
শুধু তাই নয় এদিন পুলিশের পক্ষ থেকে কখনো অযথা বাইরে বেরোনো মানুষদের হাতজোড় করে আবেদন করে আবার কখনো কড়া ভাবে লকডাউন মেনে চলার কথা বলা হয়। অনেকের ওপর নেওয়া হয় আইনি পদক্ষেপ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সুদিন আসার অপেক্ষায় রয়েছেন সকলেই। সেইজন্য লকডাউন মেনে চলতে হবে। তাহলেই ফিরে পাওয়া যাবে সুস্থ সমাজ। সুরের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেই সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। অযথা আতঙ্কিত হতে না বলা হয়েছে। সাধারণ মানুষের পাশে সমস্ত রকম ভাবে রয়েছে জেলা পুলিশ।
সুরের মাধ্যমে আশা জোগানোর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।

Post Views: 1,210
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN