+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   ‘করোনা’ প্রতিরোধ ব্যবস্থার নিরীক্ষণে বেনাচিতি বাজার পরিদর্শণে পুলিশ কমিশনার

Ad Image
Ad Image

‘করোনা’ প্রতিরোধ ব্যবস্থার নিরীক্ষণে বেনাচিতি বাজার পরিদর্শণে পুলিশ কমিশনার

admin April 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১এপ্রিলঃ

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যে লকডাউন পরিস্থিতি যাতে সর্বত্র ঠিকঠাক পালন করা হয় তার জন্য অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। নিজেদের প্রাণের ভয়কে উপেক্ষা করেও তাঁরা পথে ঘাটে সর্বত্র নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। এদিকে এই লকডাউনের সুযোগ নিয়ে চড়া দামে কিংবা কালোবাজারীতে মেতেছেন কতিপয় অসাধু ব্যবসায়ীরা। এদের এই অসাধুতার জন্য যাতে সাধারন আম্নুষকে হয়রানির মধ্যে পড়তে না হয় সেদিকেও নজরদারি চালাতে দেখা যাচ্ছে পুলিশকে। আজ এরকমই নজরদারি করতে দেক্ষা গেল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে। দুর্গাপুরের পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে বেনাচিতি বাজার পরিদর্শণ করেন তিনি। এই পরিদর্শণের মূল উদ্দেশ্যই ছিল বাজারে খাদ্য সামগ্রীর যোগান যাতে ঠিকঠাক থাকে সাথে করোনার সংক্রমণ এড়াতে সতর্কতামূলক সামাজিক দুরত্ব যাতে মানুষজন বজায় রাখে সেই বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে যান তিনি। পাশাপাশি তিনি আরো জানান যে, ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে পুলিশ নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে আর সেই সমস্যাগুলোকে চিহ্নিত করা হচ্ছে যাতে সাধারন মানুষ কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই দুটি বিষয়ে পুলিশ আরো কড়া ভাবে নজরদারি শুরু করবে বলেও তিনি জানান। এদিন তিনি দুর্গাপুরবাসীদের উদ্দ্যেশে এই বার্তাও দেন যে, সরকার  করোনা ভাইরাস প্রতিরোধে যে সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলতে আবেদন করেছে সেগুলো নিজেদের স্বার্থে যেন তাঁরা অবশ্যই পালন করেন।

Post Views: 1,181
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN