+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আন্দোলনের মাঝে বহিরাগতদের সাথে ঠিকাশ্রমিকদের বচসায় উত্তপ্ত শ্যামসুন্দরপুর কোলিয়ারী

Ad Image
Ad Image

আন্দোলনের মাঝে বহিরাগতদের সাথে ঠিকাশ্রমিকদের বচসায় উত্তপ্ত শ্যামসুন্দরপুর কোলিয়ারী

admin November 13, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৩নভেম্বরঃ

অন্ডালের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি তে পুজোর বোনাস সহ একগুচ্ছ দাবিতে ঠিকা শ্রমিকদের কর্মবিরতি আন্দোলন পড়লো ২৯ দিনে। কিন্তু এরই মধ্যে আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা নাগাদ বহিরাগত শ্রমিকদের এনে কাজ শুরু করার চেষ্টা করে কর্তৃপক্ষ। বহিরাগতদের দেখেই বাধা দিতে এগিয়ে যান আন্দোলনরত শ্রমিকরা, এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের অভিযোগ শারদ উৎসব শেষ হয়ে গেছে তবুও এখনও মিলেনি পুজোর বোনাস। কর্তৃপক্ষ ও ঠিকাদারদের যোগসাজশে উৎসবে বঞ্চিত করা হয়েছে ঠিকা শ্রমিকদের। তাই দাবি আদায়ে গত মাসের ১৬ তারিখ থেকে তারা কর্মবিরতি শুরু করেন। ২৯দিন ধরে তারা টানা কর্মবিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। অভিযোগ গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে লাগাতার আন্দোলনের ফলে শেষ পর্যন্ত ৮.৩৩ শতাংশ বোনাস মিলেছিল গতবার। এবার সেটাও দেয়নি ঠিকাদারেরা। ফলে পুজোর মরসুমে চরম সমস্যায় পড়েছেন শ্যামসুন্দরপুর কোলিয়ারির প্রায় ৩০০জন ঠিকা শ্রমিক। দাবি আদায়ে এক জোট হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।

সংগঠনের পক্ষে শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় জানান কর্তৃপক্ষ ও  ঠিকাদারেরা সুপ্রিম কোর্ট ও হাইপাওয়ার কমিটির সুপারিশ এখনো এখানে কার্যকর করেনি, ফলে বর্ধিত বেতন সহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। দাবি আদায়ে গত মাসের ১৬ তারিখ থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে আসছেন। যতক্ষণ না হাইপাওয়ার কমিটির সুপারিশ কার্যকর ও পুজোর বোনাস হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানান তিনি। শ্রমিকদের পক্ষে সেখ ভুলন,আতাউর রহমান, গৌড় দাসদের অভিযোগ গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষ লাগাতার চাপ সৃষ্টি করছে শ্রমিকদের উপর। বাইরে থেকে শ্রমিক এনে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙ্গার চেষ্টা চলছে। গতকাল বাইরে থেকে কিছু শ্রমিক এনে কাজ শুরু করার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। আজও আবার সেই চেষ্টা করা হয়। তবে শ্রমিকদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। দাবি আদায় না হলে কোনো পরিস্থিতিতেই শ্রমিকরা পিছু হাটবে না বলে হুঁশিয়ারি দেন তারা। শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Post Views: 1,119
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN