+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ভাইফোঁটা নিতে বেরিয়ে আজও বাড়ি ফিরলেন না দুর্গাপুরের বৃদ্ধ

Ad Image
Ad Image

ভাইফোঁটা নিতে বেরিয়ে আজও বাড়ি ফিরলেন না দুর্গাপুরের বৃদ্ধ

admin November 22, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ

ভাইফোঁটা নিতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। গত মঙ্গলবার কাঁকসা থানার অন্তর্গত ডাকবাংলো এলাকা থেকে নিখোঁজ হয়ে যান অশোক চট্টোপাধায়(৫৫) নামে ওই ব্যাক্তি। বিভিন্ন থানায় নিখোঁজের ডায়েরী করা হলেও এখনও পর্যন্ত্য তার খোঁজ না মেলায় চিন্তিত পরিবার।

অশোকবাবুর ছেলে সুমন্ত চট্টোপাধ্যায় জানান দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রাম এলাকার বাসিন্দা অশোকবাবু সোমবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে অশোকবাবুর বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন ভাইফোঁটা নিতে। নিজের স্কুটি নিয়ে তিনি যাচ্ছিলেন কিন্তু কাঁকসার ডাকবাংলো এলাকায় তার স্কুটিটি খারাপ হয়ে যায়। সেখানে একটি গাড়ি সারাইয়ের গ্যারাজে স্কুটিটি রেখে দিয়ে ভাইফোঁটা না নিয়েই বাড়ি ফিরে যান। এরপর ফের পরেরদিন তিনি প্রথমে কাঁকসায় ওই গ্যারাজে গিয়ে স্কুটিটি সারাই করান, তারপর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বোনার বাড়ি তিনি পৌঁছোননি বলে জানান অশোকবাবুর ছেলে। এদিকে বাড়িও ফেরেননি তিনি। প্রথম দিন তাঁরা সম্ভাব্য জায়গায় খোঁজখবর নিতে শুরু করে। কিন্তু অশোকবাবুর কোনো হদিশ না পেয়ে এরপর দুর্গাপুর থানা, বুদবুদ, কাঁকসা সহ বাঁকুড়ার বড়জোড়া থানাতেও মিসিং ডায়েরী করেন। অশোকবাবুর ছেলে জানান তাঁর বাবার কাছে টাকাও খুব সামান্য ছিল, আর তাঁর একটি চোখ খারাপ। দিন তিনেক হয়ে গেলেও এখনও পর্যন্ত্য অশোকবাবুর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বভাবতই একটু একটু সময় পেরোচ্ছে আর অশোকবাবুর পরিবারের বাড়ছে উৎকন্ঠা।

Post Views: 1,672
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN