+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সাধারন মানুষের আরো কাছে পৌঁছোতে জোরদারভাবে চলছে “দুয়ারে প্রশাসন” কর্মসূচী

Ad Image
Ad Image

সাধারন মানুষের আরো কাছে পৌঁছোতে জোরদারভাবে চলছে “দুয়ারে প্রশাসন” কর্মসূচী

admin December 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা,লাউদোহা ), ১ডিসেম্বরঃ

মাস দুয়েক হল রাজ্য সরকারের পক্ষ “দুয়ারে প্রশাসন” নামে একটি কর্মসূচী নেওয়া হয়েছে, যে কর্মসূচীর লাভ পাবেন সাধারন মানুষ। এই কর্মসূচীর মূল লক্ষ্য হচ্ছে মানুষের হয়রানি রুখতে প্রশাসন এবার সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ পূর্বে যে কোনো সরকারী সুবিধা পেতে সাধারন মানুষকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যেতে হতো আর তাতে বেশ হয়রানির মুখেও পড়তে হতো। তাই মানুষজনের সে সমস্ত হয়রানির অবসানের জন্য এবার বিভিন্ন প্রসাসনিক দপ্তরগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত “দুয়ারে প্রশাসন” এ উপস্থিত সাধারন মানুষজন সরকারের এই কর্মসূচীর সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না, তাদের নানা সুবিধা অসুবিধার বিষয়গুলি সরাসরি শুনতে উপস্থিত হয়েছিলে জেলাশাসক পূর্ণেন্সু মাজি। তবে এদিন ওই পঞ্চায়েতে কর্মসূচীতে উপস্থিত উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধির নিয়ম মানতে দেখা গেল না আগত কোনো মানুষকেই, যদিও এ বিষয়ে জেলাশাসক বলেন যে আজ একটু ভিড় বেশিই হয়ে গেছে, আগামীকাল থেকে বিষয়টির দিকে খেয়াল রাখা হবে। পাশাপাশি এদিন তিনি উপভোক্তাদের হাতে হাতে ফর্ম দিয়ে ভিড় কমানোর চেষ্টা করেন। এদিনের শিবিরে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্যও।

অপরদিকে, বিভিন্ন সরকারী পরিষেবা দিতে লাউদোহায় আয়োজিত হল ”দুয়ারে প্রশাসন” কর্মসূচী। মঙ্গলবার এই কর্মসূচীর শিবিরটির আয়োজন করা হয় লাউদোহা পঞ্চায়েতের পুরনো ঝাঁঝরা কলোনি মাঠে। উপস্থিত ছিলেন বিডিও দেবজিৎ দত্ত সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। দেবজিত বাবু জানান এতদিন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ও শংসাপত্র পেতে বাসিন্দাদের যেতে হতো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। কারা কি সুবিধার অধিকারী, কিভাবে ফর্ম ভরতে হয় এসব সঠিকভাবে না জানার ফলে সমস্যায় পড়তে না অনেককেই। তাই কেউ যাতে এরকম সমস্যায় না পড়েন সেই জন্য সম্প্রতি রাজ্য সরকার “দুয়ারে প্রশাসন” নামে কর্মসূচীটি চালু করেছে বলে জানান দেবজিতবাবু। এদিনের কর্মসূচীতে জাতিগত শংসাপত্র, স্বাস্থ্য সাথী কার্ড, আধার ও রেশন কার্ডের মত পরিষেবাগুলি এলাকার মানুষ হাতে হাতে পান শিবির থেকে।

Post Views: 964
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN