+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে দুর্গাপুরে গ্রেপ্তার ব্যাক্তি

Ad Image
Ad Image

লকডাউনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে দুর্গাপুরে গ্রেপ্তার ব্যাক্তি

admin April 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪এপ্রিলঃ

করোনা ভাইরাসের আতঙ্কে যখন সারা বিশ্ব থরহরি কম্পমান সেখানে রীতিমতো বুক ঠুকে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা বিভীষণ মজুমদারের। আজ শনিবার ওই ব্যাক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সরকার থেকে বারংবার এই আবেদনও করা হচ্ছে যে ঘরে থাকুন, খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, আর বাড়ির বাইরে বেরোলেও সাবধানতামূলক সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। এর অন্যথা হলে সেই ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যেবেলা নিজের বাড়িতে রীতিমতো তারস্বরে মিউজিক চালিয়ে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০-২২ জন ব্যাক্তি। কোনো একটি ফোন মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করে। সাথে জন্মদিনের সমস্ত উপকরন যেমন, রান্না করা খাবার দাবার সহ মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করে। সাথে অভিযুক্ত বিভীষণ মজুমদারকেও গ্রেপ্তার করে। ১৮৮/২৬৯/২৭০ আইপিসি এবং ৩৪(বি) ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত নিমন্ত্রিত ব্যাক্তিদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

Post Views: 1,065
Ad Image
Ad Image
আজকের খবর
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
পশ্চিম বর্ধমান April 18, 2026
BREAKING! ফের শিবির বদল, এবার বিজেপিতে পারিয়াল
Uncategorized April 18, 2026
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN