+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ইস্তফার পর চন্দ্রশেখরের বার্তা “দেখা হবে ১৯সে ডিসেম্বর”-যোগ দিচ্ছেন বিজপিতে?

Ad Image
Ad Image

ইস্তফার পর চন্দ্রশেখরের বার্তা “দেখা হবে ১৯সে ডিসেম্বর”-যোগ দিচ্ছেন বিজপিতে?

admin December 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৭ডিসেম্বরঃ

“দেখা হবে ১৯সে ডিসেম্বর” এই বার্তা দিয়েই সম্ভবতঃ নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সদ্য প্রাক্তন সাধারন সম্পাদক তথা দুর্গাপুর নগর নিগমের সদ্য প্রাক্তন ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, আর এই অধ্যায়ের সূচনা হল আজ তাঁর সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার মধ্যে দিয়ে। গতকাল বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর রাতে কাঁকসায় সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রশেখর। এরপরেই রাত ভোর হতেই তাঁর তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়াটাকে শুভেন্দুর পদাঙ্ক অনুসরন করা হছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এটা যে হওয়ার ছিল তা নিয়ে বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চল রাজনীতিতে জল্পনা চলছিল কারন চন্দ্রশেখর রাজনৈতিক মহলে দাদার অনুগামী বলেই পরিচিত। আর এই জল্পনাকেই এদিন সত্যি হতে দেখলেন শিল্পাঞ্চলবাসী।

আগামী ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী আর আজ সাংবাদিক বৈঠকে চন্দ্রসেখরের মুখে “দেখা হবে ১৯শে ডিসেম্বর” বার্তা কি তাহলে তাঁরও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে? অবশ্য তার জন্য ১৯ তারিখ পর্যন্ত্য অপেক্ষা করতে হবে।

চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের এই পদত্যাগের কারন কি?

তাঁর পদত্যাগের কারন হিসেবে তিনি দায়ী করছেন দুজনকে। একজন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে।

তা এনাদের দোষ কি?

চন্দ্রশেখর জানান যে, কলকাতায় বসে ফিরহাদ হাকিম পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন, আর কি জামা পড়বেন চন্দ্রশেখর থেকে শুরু করে দলের বিক্ষুব্ধ নেতারা তা ঠিক করে দিচ্ছে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের আই প্যাক, যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না প্রাক্তন বোরোচেয়ারম্যানের পক্ষে। তাই বাধ্য হয় তিনি পদত্যাগ করলেন।

তবে শুধু তাই নয়, চন্দ্রশেখর এও বলেন যে সব ব্যাপারে এমনকি ব্লক সভাপতি হতে গেলে সব কিছুতেই চলছে টাকার খেলা আর এই অন্যায়ের সাথে কোনোভাবেই আপস করা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তাই সম্মানের সাথে ছেরে বেরিয়ে যাওয়াটাই ভাল বলে জানান তিনি।

এদিন সিটিসেন্টারে এক সাংবাদিক বৈঠকে তিনি নিজের ইস্তফার বিষয়টি ঘোষণা করে মিষ্টিমুখ করানো হয় সবাইকে। মিষ্টিমুখের পালা শেষ হলে তিনি সকলের উদ্দেশ্যে এই বার্তাই দেন যে, “দাদা যে পথে হাঁটবেন, সেই পথেই হাঁটব আমি। মানুষের পাশে থেকে কাজ করার চেয়ে বড় প্তাপ্তি আর কিছু নেই।”

Post Views: 1,964
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN