+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিধায়ক দলে ফিরতেই পান্ডবেশ্বরের কার্যালয়ের পুনর্দখল নিলেন জিতেন তিওয়ারীর অনুগামীরা

Ad Image
Ad Image

বিধায়ক দলে ফিরতেই পান্ডবেশ্বরের কার্যালয়ের পুনর্দখল নিলেন জিতেন তিওয়ারীর অনুগামীরা

admin December 19, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯ডিসেম্বরঃ

পান্ডবেস্বরের বিধায়ক কার্য্যালয় পুনরুদ্ধার করল বিধায়কের অনুগামীরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত হরিপুর কোলিয়ারি এলাকায়। গত ১৭ ডিসেম্বর পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে পান্ডবেশ্বরের কোলিয়ারিতে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিধায়কের কার্যালয়ের সামনে জিতেন্দ্র তিওয়ারির নামে থাকা ফলক ও হোর্ডিং খুলে ফেলে দেওয়া হয়। নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতেন্দ্র তিওয়ারিকে “বেইমান, গদ্দার” বলেও কটাক্ষ করেছিলেন। কিন্তু গতকাল শুক্রবার কলকাতায় অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ের পরে জিতেন্দ্র তিওয়ারি পুনরায় দলে থাকার কথা ঘোষণা করেন। এরপরই গভীর রাতে জিতেন্দ্র তিওয়ারির অনুগামী পাণ্ডবেশ্বরের যুবনেতা সঞ্জয় যাদবের নেতৃত্বে পুনরায় বিধায়ক কার্যালয় দখল করেন বলে সূত্রের খবর। সাথে “জিতেন্দ্র তিওয়ারি জিন্দাবাদ”স্লোগান দেওয়াও হয়। সূত্রের খবর, আজ শনিবার জিতেন্দ্র তিওয়ারির ওই বিধায়ক কার্যালয়ে আসার কথা রয়েছে। বিধায়ক অনুগামীরা জানান,যে আবার নতুন করে বিধায়ক কার্যালয়ের নামাঙ্কিত বোর্ড লাগানো হবে বিধায়ক এলাকায় এলেই।

Post Views: 1,271
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN