+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উখরায় গড়ে উঠছে বহুজাতিক সংস্থার শপিংমল, অস্তিত্ব সংকটের আশংকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

Ad Image
Ad Image

উখরায় গড়ে উঠছে বহুজাতিক সংস্থার শপিংমল, অস্তিত্ব সংকটের আশংকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

admin December 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ডিসেম্বরঃ

আগামী দিনে উখরায় চালু হতে চলেছে বহুজাতিক সংস্থার বড় স্টোর ,শপিং মল। এই খবরে আতঙ্ক ছড়িয়েছে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। শপিং মল খোলার বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করার ডাক দিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স।

প্রসঙ্গতঃ উখড়া একটা প্রাচীন ও বড় বাজার। আশপাশ এলাকায় ছড়িয়ে রয়েছে একাধিক গ্রাম ও কয়লা খনি। এই সমস্ত এলাকার খনি কর্মী ও স্থানীয় বাসিন্দরা উখড়া বাজারের উপরেই মূলতঃ নির্ভরশীল। কয়লাখনি জাতীয়করণের পরেই পুরনো এই বাজারটির  শ্রী বৃদ্ধি ঘটে। ক্রেতার সংখ্যা বাড়ায় একসময়ের ছোট বাজারটি ধীরে ধীরে বড় বাজারে পরিণত হয়। বর্তমানে এখানে রয়েছে ছোট-বড় কয়েক হাজার দোকান। এলাকার অর্থনীতি এই বাজারের উপর অনেকটা নির্ভরশীল। তবে কয়লা খনিতে নয়া নীতির ফলে গত এক দশকে খনি শ্রমিকের সংখ্যা কমেছে অনেকাংশে , সেই সাথে দোকানের সংখ্যা বাড়ায় প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। ব্যবসায়ীদের আক্ষেপ  আগের মত মুনাফা নেই ব্যবসায়। তার ওপর শোনা যাচ্ছে এলাকায় চারটি বহুজাতিক সংস্থা বড় স্টোর ও শপিং মল খুলতে চলেছে। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে।

জানা গিয়েছে প্রস্তাবিত চারটি মল গড়ে উঠতে চলেছে উখড়া সংলগ্ন খাঁন্দরা পঞ্চায়েতের বিশ্বেশ্বরী ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে দুটি ও উখড়ার শংকরপুর ৪ নং ও মাদারগঞ্জ রোডে। স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে প্রস্তাবিত শপিংমলটি তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, অন্য তিনটি শপিংমলের কাজ শীঘ্রই শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। শপিংমল গুলি চালু হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষেরন।

সংগঠনের পক্ষে সীতারাম বর্ণওয়াল জানান উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত এলাকাতে বহুজাতিক কোম্পানিগুলোকে ব্যবসা করার অনুমতি দেওয়া উচিত নয়। এটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। তিনি জানান শপিংমলের অনুমতি বাতিলের দাবিতে আলোচনা হয়েছে ইতিমধ্যেই। অনুমতি বাতিল করার আর্জি নিয়ে প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

ব্যবসায়ী কুন্তল দাস বলেন, বাজারে ক্রেতার সংখ্যা কমেছ্‌ বেড়েছে দোকান। ফলে ব্যবসায় মন্দা চলছে। বহুজাতিক সংস্থা গুলি বড় স্টোর, শপিংমল খুললে ছোট দোকানদাররা কোথায় যাবে ? চেম্বার অফ কমার্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান আবেদন-নিবেদন কাজ হলে ভালো, নয়তো মলের অনুমতি বাতিলের দাবিতে পথে নামবে ব্যবসায়ীরা। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Post Views: 1,828
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN