+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে বিধায়ক ঘনিষ্ট উপপ্রধানের বাড়িতে বোমাবাজি

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে বিধায়ক ঘনিষ্ট উপপ্রধানের বাড়িতে বোমাবাজি

admin January 5, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫জানুয়ারীঃ

বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত উপ-প্রধানের  বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকায় ছড়াল উত্তেজনা। সোমবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডেবেশ্বরের বাজার পাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীররাতে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটে। বাসুদেব বাবু জানান রাতে খাওয়া দাওয়ার পর সপরিবারে বাড়িতে বসে টি ভি দেখছিলেন। সেই সময় বাইরে বিকট শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখতে পান  ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা উঠোন। সেই আওয়াজ শুনে পাড়া-প্রতিবেশীরাও দৌড়ে আসেন। দেখা যায় উঠোনে তখনও পড়ে রয়েছে বোমার সুতলি। সে সময় পরিবারের কেউ উঠোনে থাকলে বড় বিপদ ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন বাসুদেব বাবু। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো সেই বিষয়ে জিজ্ঞেস করায় বাসুদেব বাবু বলেন বিষয়টি পরিষ্কার নয়। পুলিশি তদন্তে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য বাসুদেব বাবু এক সময় এলাকায় সিপিএমের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে তৃণমূলের স্থানীয় বিধায়ক জিতেন্দ্র  তিওয়ারির হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৮ সালে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান এর দায়িত্ব পান তিনি। এলাকায় তিনি বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই কারণে এই বোমাবাজির ঘটনায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেনি।

Post Views: 811
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN