+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রধানমন্ত্রীর আবেদনে বুক বেঁধেছে রানীগঞ্জের মৃৎশিল্পীরা, দেদার বিকোচ্ছে মাটির প্রদীপ

Ad Image
Ad Image

প্রধানমন্ত্রীর আবেদনে বুক বেঁধেছে রানীগঞ্জের মৃৎশিল্পীরা, দেদার বিকোচ্ছে মাটির প্রদীপ

admin April 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই দেশ জুড়ে লকডাউনের নির্দেশ কার্যকর করা হয়েছে প্রধানমন্ত্রীর আবেদনে। তারপরেও দেশজুড়ে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্ত নয় ইতিমধ্যে করোনার থাবা প্রাণ কেড়ে নিয়েছে বেশ কিছু ভারতবাসীর। তাই করোনা ভাইরাস কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য কাটা ছেঁড়া চলছে সারা পৃথিবী জুড়ে। এবার দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে লকডাউনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নয়া আবেদন আজ অর্থাৎ ৫ই এপ্রিল রাত ন’টায় ন’মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ রেখে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালানোর।

প্রধানমন্ত্রীর এই আবেদনে কে কতটা সাড়া দিতে প্রস্তুত তা দেখার জন্য শুধু সময়ের অপেক্ষা, কিন্তু প্রধানমন্ত্রীর আবেদনে বুক বেঁধে নতুন উদ্যোমে কাজে লেগেছেন রানীগঞ্জের মৃৎশিল্পীরা। মোবাইলের ফ্ল্যাশের আলোর থেকে সনাতনী প্রদীপের আলোই বেশি পছন্দ রানীগঞ্জের বাসিন্দাদের আর তা জানতে পেরে দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের পসরা সাজিয়ে বসেছেন রানীগঞ্জের জে কে নগরের কুমোর পাড়ার মৃৎ শিল্পীরা।

স্থানীয় এক প্রদীপ বিক্রেতা জানান যে, “গত বছর দীপাবলির অনেক প্রদীপ বিক্রি হয়নি যেগুলো রয়ে গেছে। কারন যত দিন যাচ্ছে প্রদীপের থেকে মানুষ বেশি চাইনিজ লাইট কেনার দিকেই বেশি আগ্রহী। তবে আজ মানুষ মাটির প্রদীপ কিনতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন। তাই দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের সাথে গতকাল থেকে নতুন মাটির প্রদীপ তৈরি করতে শুরু করেছি আর সেগুলো সকাল থেকেই বিক্রি হচ্ছে।

Post Views: 1,101
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN