+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে বাবার বাৎসরিক কাজের অনুষ্ঠানের অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরন পঞ্চায়েত সদস্যার

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে বাবার বাৎসরিক কাজের অনুষ্ঠানের অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরন পঞ্চায়েত সদস্যার

admin April 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
লকডাউনে সতর্কতামূলক সামাজিক দুরত্ব মেনে চলতে হবে তাই এক জায়গায় বেশী সংখ্যক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে বলে স্বর্গীয় বাবার বাৎসরিক কাজ স্থগিত রেখে সেই টাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন পঞ্চায়েত সদস্যা। ৬০০ জন দুঃস্থকে চাল, ডাল, তেল, আলু সহ আরো বেশ কিছু সামগ্রী দান করলেন পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সদস্যা যমুনা ধীবর।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে লকডাউন চলছে সারা দেশ জুড়ে। এই রাজ্যও তার ব্যাতিক্রম নয়, আর লকডাউনে একদিকে যেমন সংক্রমণ এড়াতে মানুষজনকে ঘরে থাকার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তেমনি সুরক্ষা বজায় রাখতে বাড়ির বাইরে একান্ত প্রয়োজনে বেরোলেও একে অপরের সাথে কম পক্ষে এক মিটার দুরত্ব তৈরী করে চলতে হবে বলেও নিয়ম করা হয়েছে। লকডাউনের এই সমস্ত নিয়মের কারনে ওই পঞ্চায়েত সদস্যার বাবার ১২তম বাৎসরিক কাজের অনুষ্ঠান আজ বাতিল করা হয়। প্রতি বছর এই দিনে যমুনাদেবী বাবাকে শ্রদ্ধা জানাতে বড় অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে বহু আমন্ত্রিত মানুষকে খাওয়ানো হয়। কিন্তু এ বছর লকডাউনের কারনে সেই ভোজনের অনুষ্ঠান বাতিল করে সেই অর্থে পঞ্চায়েত সদস্যার নিজের এলাকা অর্থাৎ নামোপাড়া ও পার্শ্ববর্তী মাজিপাড়ার প্রায় ৬০০জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় এবং অবশ্যই সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য গোল দাগ কেটে লাইনের ব্যবস্থা করে ওই সমস্য সামগ্রী বিতরন করা হয়। এদিন যমুনাদেবীর সাথে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Post Views: 1,098
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN