+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১লা ফেব্রুয়ারী থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তায় ওয়ান ওয়ে করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

Ad Image
Ad Image

১লা ফেব্রুয়ারী থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তায় ওয়ান ওয়ে করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

admin January 31, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩১জানুয়ারীঃ

গত বছরের অক্টোবর মাসে দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট ভেঙ্গে কার্যতঃ জলশূণ্য হয়ে পরেছিল শিল্পাঞ্চল দুর্গাপুর। জলের হাহাকার পড়ে গেছিল শহরের বাসিন্দাদের মধ্যে। শুধু তাই নয় এর আগেও একবার একই ভাবে লকগেট ভেঙ্গে এইভাবেই জলশূণ্য হয়েছিল জলাধার। বারংবার এই ঘটনা ঘটার কারনে সেচদপ্তরের নজরদারি নিয়ে ওঠে প্রশ্ন। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজের উপর নির্মিত ব্রিজের স্বাস্থ্য নিয়েও। । তবে দ্বিতীয়বারের বিপর্যয়ের পরে নড়েচড়ে বসে সেচদপ্তর।

ইতিমধ্যেই লকগেট মেরামতি সহ পুরোনো লকগেট বদলানোর কাজ শুরু হয়েছে। এরই পাশাপাশি ব্যারেজের উপরের ব্রিজের এবার স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হতে চলেছে।

বর্তমানে এই ব্রিজের বয়স হয়েছে ৬৫ বছর। এই ব্রিজ যথেষ্টই গুরুত্বপূর্ণ। যা দুই জেলার অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বাঁকুড়া যাওয়ার মূল সংযোগস্থল। আর সেই স্বাস্থ্য পরীক্ষার কারণেই আগামী কাল অর্থাৎ সোমবার থেকে যান নিয়ন্ত্রণ করা হবে বলে সেচ দফতরের তরফে জানানো হয়েছে।

সেচ দপ্তরের আধিকারিক গৌতম ব্যানার্জি জানান, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্যই আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রন করা হবে। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওয়ান ওয়ে করে যান চলাচল করবে। ১৪ই ফেব্রুয়ারি  সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।

Post Views: 2,245
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN