+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার আতঙ্কের মাঝেই পান্ডবেশ্বরে কোলিয়ারীতে আগুনের আতঙ্ক

Ad Image
Ad Image

করোনার আতঙ্কের মাঝেই পান্ডবেশ্বরে কোলিয়ারীতে আগুনের আতঙ্ক

admin March 30, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০মার্চঃ

করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আগুনের আতঙ্ক গ্রাস করে বসল পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর থানার অন্তর্গত কেন্দা এরিয়ার ছোঁড়া ১০নং পিট কোলিয়ারীতে। আজ অর্থাৎ সোমবার বেলা ১১টা ২০ নাগাদ ওই কোলিয়ারির গোডাউনে আগুন লেগে যায়। গোডাউন ও গোডাউন সংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুন লাগার খবর নিমেষে ছড়িয়ে পড়ে কোলিয়ারী চত্বরে। প্রথমে খনির কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকল বিভাগে খবর দেওয়া হলে রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে তারপর আগুন নিয়ন্ত্রনে আনে। আগ্নিকান্ডের জেরে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি, তবে আগুনের গ্রাসে গোডাউনে রাখা বেশ কয়েক লক্ষ টাকার গাড়ির পুরোনো টায়ার ভস্মীভূত হয়ে যায়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান সম্ভবতঃ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারন কি তা জানার জন্য তদন্ত করা হবে বলে জানানো হয়েছে কোলিয়ারী কর্তৃপক্ষের তরফে।

Post Views: 929
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN