+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী যুবক?

Ad Image
Ad Image

স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী যুবক?

admin February 11, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ

কাঁকসার শেখ পাড়ায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হলো মৃতের স্ত্রী ও শাশুড়ি।

বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী হাঁসনা বানু বিবি ও শাশুড়ি আজেমা বিবিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

মৃতের ভাইয়ের অভিযোগ তার দাদা বছর ২৬এর শেখ জাহিরের বিয়ে হয়  ১১মাস আগে পাড়ারই বাসিন্দা হাঁসনা বানুর সাথে। অভিযোগ বিয়ের পর থেকেই তাঁর দাদার উপর মানসিক অত্যাচার করতো তার স্ত্রী ও শাশুড়ি। পেশায় গাড়ি চালক শেখ জাহির স্ত্রী ও শাশুড়ির তাঁর দাদার কাছে নানা রকমের জিনিসপত্র কিনে দেওয়ার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করত বলে অভিযোগ আর সেই আবদার মেটাতে হিমশিম খেতেন শেখ জাহির। মূল্যবান সামগ্রী থেকে নগদ টাকা কোনো কিছুই বাদ পড়তো না শাশুড়ি ও স্ত্রীর আবদারে বলে জানান মৃতের ভাই।

দিতে না পারলেই তার উপর অত্যাচার বেড়েই চলতো। অবশেষে বুধবার সকালে পাড়ার ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাঁর দাদা বলে অভিযোগ মৃতের ভাইয়ের।

কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।

বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে দুর্গাপর মহকুমা আদালতে পাঠায়।`

Post Views: 1,736
Ad Image
আজকের খবর
বিজয়ার ব্যানার ঘিরে রণক্ষেত্র! ড্রেনে ফেলে মারধর তৃণমূলের প্রাক্তন কোর কমিটির সদস্যকে
পশ্চিম বর্ধমান October 24, 2026
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN