+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   স্বাস্থ্য   >>   করোনার স্বাস্থ্যবিধি মানছে না খোদ স্বাস্থ্যকর্মীরা, মলানদিঘীতে হাসপাতালের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গ্রামবাসীরা

Ad Image
Ad Image

করোনার স্বাস্থ্যবিধি মানছে না খোদ স্বাস্থ্যকর্মীরা, মলানদিঘীতে হাসপাতালের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গ্রামবাসীরা

admin April 9, 2020

করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানছেন না খোদ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, এতে এলাকায় করোনায় সংক্রমিত হতে পারেন এলাকাবাসীরা। এই অভিযোগে স্থানীয়রা বিক্ষোভে সামিল হলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের মলানদিঘীতে।

পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর করোনা হাসপাতালের কর্মীরা এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীদের। তাদের অভিযোগ হাসপাতালের কর্মীরা এলাকার মধ্যে ঘুরে বেরানোয় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসীদের দাবি হাসপাতালের কর্মীরা যাতে হাসপাতালের ভেতরে থাকেন সেই ব্যবস্থা করুক প্রশাসন। মলানদীঘির একজন বাসিন্দা অসীম চ্যাটার্জি জানান, এলাকায় করোনা হাসপাতাল হয়েছে এটা ভালোই, কিন্তূ হাসপাতালের কর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা মোটেই ভালো নয়, আর এতে সকলের ক্ষতি হতে পারে বলে আশংকা অসীমবাবুর। এলাকার মানুষ জানান তারা একাধিক বার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি।

কর্মরত কর্মীরা হাসপাতালের ভেতরেই থাকুক  ওই কর্মীরা যাতে হাসপাতাল চত্বর থেকে বের হতে না পারে এবং প্রশাসন যাতে তড়িঘড়ি ব্যবস্থা  নেয় সেইজন্য মলানদীঘি ফাঁড়িতে ডেপুটেশন জমা দিলেন এলাকার মানুষজন।

মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান তাদের কাছে গত দুদিন আগে থেকেই এই ধরণের অভিযোগ আসছিলো। গ্রামবাসীরা একটু আতঙ্কের মধ্যে আছে সেইজন্য ডেপুটেশন জমা দিলো ফাঁড়িতে। পঞ্চয়েত থেকেও উদ্ধোত্তর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মলানদিঘী গ্রাম পঞ্চয়েত প্রধান।

এদিকে, করোনা সংক্রমণের বিরুদ্ধে, লড়াইয়ে নামতে গিয়ে সামাজিক দুরত্বের সরকারের সতর্কীকরনের নিয়মটাই ভেঙে ফেললো গ্রামবাসীরা।

Post Views: 895
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN