+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে মুখোমুখি নরেন-জিতেন, ‘খেলা হবে’ মত রাজনৈতিক পর্যবেক্ষকদের

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে মুখোমুখি নরেন-জিতেন, ‘খেলা হবে’ মত রাজনৈতিক পর্যবেক্ষকদের

admin March 18, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৮মার্চঃ

আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে এবার পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা আসনের মধ্যে এবার আকর্ষণীয় কেন্দ্র নিঃসন্দেহে পাণ্ডবেশ্বর আসন টি। এই কেন্দ্রটিতে  তৃণমূলের হয়ে লড়ছেন দলের ব্লক সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইতিমধ্যেই ওই কেন্দ্রে বামেরাও তাদের প্রার্থী দিয়ে দিয়েছেন সুভাষ বাউড়িকে। বৃহস্পতিবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার করবেন এক সময়ের তৃণমুলেরই ওই কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। ফলে এক সময়ের একই দলের দুই সহযোগীর মধ্যে ভালোই “খেলা হবে” বলে মত এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞদের।

২০১১ সালে এই কেন্দ্রটিতে জিতেছিলেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে সিপিএম প্রার্থীকে পরাজিত করে জয়ী হন তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। গত দু’বার কেন্দ্রটিতে মূল লড়াই হয়েছিল বামেদের সাথে তৃনমূলের। তবে একুশের এই লড়াইটা মূলত তৃণমূলের সাথে বিজেপি-র হবে বলে মত এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞদের।

উল্লেখ্য গত বার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রতীকে জিতেন বাবু জিতলেও সম্প্রতি তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই দলে থাকার সময় কালে নরেন ও জীতেন বাবুর সম্পর্ক কখনোই ছিল না মসৃন। একসময়ের দুই সহযোদ্ধা এবার ভোটের লড়াইয়ে ময়দানে মুখোমুখি হওয়ায় লড়াই আকর্ষণীয় হবে বলে মত ভোটারদের। তবে লড়াইয়ে ‘শেষ হাসি’ কে হাসবে তা অবশ্য ফলাফলের পরেই জানা যাবে।

Post Views: 1,406
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN