+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গরমে রোদ মাথায় পায়ে হেঁটে প্রচারে রানীগঞ্জের তৃণমূল প্রার্থী

Ad Image
Ad Image

গরমে রোদ মাথায় পায়ে হেঁটে প্রচারে রানীগঞ্জের তৃণমূল প্রার্থী

admin March 20, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০মার্চঃ

শনিবার উখরায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ও ভোট প্রচার করলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ শংকরপুর মোড় থেকে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন তাপস বাবু। সঙ্গে ছিলেন দলের নেতা কাঞ্চন মিত্র, কৌশিক মন্ডল, শরন সাইগল, সোমনাথ চট্টোপাধ্যায়, রাজু মুখোপাধ্যায় সহ প্রায়’ শ দুয়েক কর্মী-সমর্থক। উখরা বাজার, পুরাতন হাটতলা, আনন্দমোড় হয়ে বাজপেয়ি মোড়ে এসে ভোট প্রচার শেষ হয়। রাস্তায়, দোকানে দাঁড়ানো মানুষজন, বাইক, টোটো, বাসের যাত্রীদের সাথে কর্মদন করে কখনো তাদের উদ্দ্যেশে হাত নেড়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান তাপস বাবু। বয়স্কদের হাত নিজের মাথায় রেখে আর্শীবাদ নিতে ও দেখা যায় তাকে। এদিন স্কুল মোড়ে দলের একটি নির্বাচনী কার্যালয়ের ও উদ্বোধন করেন তাপস বাবু। এদিন তাপসবাবুর ভোট প্রচারে লক্ষ্যণীয় বিষয় ছিল উখরার তৃণমূলের সব গোষ্ঠীর নেতাদের উপস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান এখন গোষ্ঠীদ্বন্দ্ব, মনোমালিন্যের সময় নয়। আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে।

Post Views: 743
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN