উৎসবের মেজাজে শোভাযাত্রা করে দুর্গাপুরে মনোনয়নপত্র জমা সংযুক্ত মোর্চার চার প্রার্থীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩এপ্রিলঃ
যেন পুরো উৎসবের মেজাজ আর তাই বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজেদের মনোনয়নপত্র জমা করে গেলেন পশ্চিম বর্ধমান জেলার চারটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা। শনিবার বেলার দিকে দুর্গাপুরের সিপিআই(এম) এর দলীয় কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের দ্বারা বেষ্টিত হয়ে রানীগঞ্জ কেন্দ্রের প্রার্থী হেমন্ত প্রভাকর, পান্ডবেশ্বর কেন্দ্রের প্রার্থী সুভাষ বাউড়ি, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী আভাশ রায়চৌধুরী ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী দেবেশ চক্রবর্তী পৌঁছে যান দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে তারপর সেখানেই রিটার্নিং অফিসার অর্ঘপ্রসূণ কাজীর কাছে জমা করেন তাদের মনোনয়নপত্র।



