+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   ঝাড়গ্রাম   >>   লকডাউনের মাঝেই শহরে দাপিয়ে বেড়ালো গজরাজ

Ad Image
Ad Image

লকডাউনের মাঝেই শহরে দাপিয়ে বেড়ালো গজরাজ

admin April 23, 2020

আমার কথা, ঝাড়গ্রাম, ২৩এপ্রিলঃ

লকডাউনে ঝাড়গ্রাম শহরে দাপিয়ে বেড়াল গজরাজ,পুলিশ ও বন দপ্তরের কর্মীদের চেষ্টায় হাতিটিকে অবশ্য জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে হাতিটি ফের শহরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কায় ত্রস্ত হয়েছেন শহরবাসী।

বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুকনিবাসার দিক থেকে কিছু লোকজন হাতিটিকে তাড়িয়ে কন্যাডোবা হয়ে শহরে ঢুকিয়ে দেন। মেহেরাবাঁধ শ্মশান এলাকায় হাতিটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। লোকজনের তাড়া খেয়ে হাতিটি বামদা, নতুনডিহি এলাকা হয়ে লোকালবোর্ডের কাছে চলে আসে। তারপরে তাড়া খেয়ে হাতিটি রেলওয়ে সব্জি মার্কেটের রাস্তা দিয়ে স্টেশন এলাকা হয়ে ঘোড়াধরার দিকে চলে যায়।

খবর পেয়েই ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা হুটার বাজিয়ে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যান। পুলিশ গাড়িও হাতিটির পিছু নেয়।

Post Views: 1,400
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN