+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জখম বানরকে আগলাতে অন্ডালে জনজীবনকে থমকে দিলো সঙ্গী বানরের দল

Ad Image
Ad Image

জখম বানরকে আগলাতে অন্ডালে জনজীবনকে থমকে দিলো সঙ্গী বানরের দল

admin November 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২১নভেম্বরঃ

গাড়ির ধাক্কায় জখম একটি বানরকে উদ্ধার করতে এসে সঙ্গী বানরদের উৎপাতে আতঙ্ক ছড়ানো এলাকায়। রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল-উখরা রাস্তার দক্ষিণখন্ড কালীবাড়ি মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে নটা নাগাদ কালীবাড়ি মোড়ে রাস্তা পারাপার করার সময় মারুতি গাড়ির ধাক্কায় একটি বানর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। সংজ্ঞাহীন বানরটিকে উদ্ধার করতে এগিয়ে আসে ১০-১৫ টি সঙ্গী বানর। আহত বানরটিকে ঘিরে তারা রাস্তায় উৎপাত শুরু করে। যার ফলে আতঙ্ক ছড়ায় পথচলতি মানুষ জন ও স্থানীয় দোকানদারদের মধ্যে। ভয়ে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বহু যানবাহন ও প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো মানুষজন। মিনিট পনেরো কুড়ি পর আহত বানরটির জ্ঞান ফিরলে তাকে নিয়ে সঙ্গী বানরগুলি এলাকা ছেড়ে চলে যায়। তারপরে রাস্তা দিয়ে শুরু হয় যানবাহন চলাচল। স্বাভাবিক হয় পরিস্থিতি।

Post Views: 1,435
Ad Image
আজকের খবর
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির বিক্ষোভ
পশ্চিম বর্ধমান September 30, 2026
BREAKING! খনি অঞ্চলে সমাজসেবীর বাড়িতে ইডির তল্লাশি
পশ্চিম বর্ধমান September 30, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN