+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কথিত মহাভারতের উত্তরার নামেই ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির ; শেষ সোমবারে ভক্তের ঢল ! বাঁক কাঁধে মন্দিরে বিধায়ক

Ad Image
Ad Image

কথিত মহাভারতের উত্তরার নামেই ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির ; শেষ সোমবারে ভক্তের ঢল ! বাঁক কাঁধে মন্দিরে বিধায়ক

admin August 17, 2026

আমার কথা, ১৭ আগস্ট

রাকেশ লাহা, জামুরিয়া:

কথিত আছে মহাভারতের পঞ্চপান্ডবের এক পাণ্ডব ধনূর্বিদ অর্জুনের পুত্র অভিমুন্যের স্ত্রী উত্তরার নামেই জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের ঐতিহ্যবাহী মন্দির উত্তরেশ্বর মন্দির।
শ্রাবণ মাসের শেষ সোমবারে সকাল থেকেই ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে মুখর হয়ে উঠলো ঐতিহ্যবাহী এই মন্দির চত্বর।
শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে ভোর থেকেই মন্দিরমুখী হন অসংখ্য শিব ভক্ত। আর সাত সকালেই সেই শিব ভক্তদের সাথে লাইনে দাঁড়িয়ে মানুষজনের মঙ্গল কামনার্থে বাঁক কাঁধে ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দিরে পৌঁছে বাবা শিবের মাথায় জল অর্পণ ও ভক্তি ভরে পুজো করলেন জামুড়িয়ার বিধায়ক ডঃ বিজন মুখার্জি।

শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণেই এদিন বেলা বাড়ার সাথে সাথে মন্দির চত্বরে বাড়তে থাকে পূর্ণ্যার্থীদের ভিড়।
এদিন ঐতিহ্যবাহী মন্দিরে দেখা যায় আরো এক আকর্ষণীয় দৃশ্য, যেখান শ্যামলা অঞ্চলের ভুড়িগ্রামের কিছু ব্যক্তি আগত পুণ্যার্থীদের সেবায় মন্দির চত্বরে জিআই স্বীকৃত বর্ধমানের সীতাভোগ বিতরণের ব্যবস্থা করেন , যা দেখে বিধায়ক আপ্লুত হন এবং আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান।

এদিন বিধায়ক ডঃ বিজন মুখার্জি শিবের মাথায় জল অর্পণের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাবার আশীর্বাদ নিতে এবং নিজেদের মনস্কামনা পূরণ করতে হাজার হাজার মানুষ আজ ভিড় জমিয়েছেন উত্তরেশ্বর মন্দিরে। আমিও এসেছি, সকলের সহযোগিতায় ভক্তিভরে ভোলানাথের পুজো করলাম এবং মানুষ জনের মঙ্গল কামনায় প্রার্থনা করলাম।
পাশাপাশি এদিন তিনি মন্দির আসার পথে রাস্তাটির অবস্থা দেখে জানান, মূল রাস্তা থেকে মন্দির আসার যে পথ আছে একটু সংকীর্ণ এবং আগাছায় ভরে উঠেছে। আগামী দিনে এই রাস্তাটিকে কিভাবে উন্নতি করা যায় তার ব্যবস্থা আমি করব।
অন্যদিকে মন্দিরে আগত পুন্যার্থীদের জন্য সীতাভোগ বিতরণকারীরা জানান , আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবারে এই উত্তরেশ্বর মন্দিরে আগত পূর্ণ্যার্থীদের জন্য কিছু না কিছু মিষ্টান্ন খাবারের আয়োজন করে থাকি। এ বছর আমরা বর্ধমান থেকে সীতাভোগ আনিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের জন্য আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। আগামী বছরগুলিতে আমরা আমাদের এই আয়োজন আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা নিয়েছি।

Post Views: 189
Ad Image
আজকের খবর
ক্ষুদ্র শিল্পে জোর, দুর্গাপুরে ডবল-ইঞ্জিন মেলা
পশ্চিম বর্ধমান August 21, 2026
জাতীয় ক্রীড়া দিবসে দুর্গাপুরে মহাযজ্ঞ, উদ্বোধনে ক্রীড়ামন্ত্রী
পশ্চিম বর্ধমান August 21, 2026
কথিত মহাভারতের উত্তরার নামেই ঐতিহ্যবাহী উত্তরেশ্বর মন্দির ; শেষ সোমবারে ভক্তের ঢল ! বাঁক কাঁধে মন্দিরে বিধায়ক
পশ্চিম বর্ধমান August 17, 2026
স্কুলে সিরিজ চুরির যবনিকা পতন, পুলিশের জালে যুবক
পশ্চিম বর্ধমান August 17, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN